২০০১ সালের পরীক্ষার প্রশ্নপত্র
বাংলা (পাস/ নবম-দশম )
১. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র‘ কার রচনা ? তাঁর আর একটি রচনার নাম কী ?
২. ‘কৃষ্ণ’ ‘কানাই’ কোটি অর্ধতৎসম ও কোনটি তদ্ভব শব্দ ?
৩. ‘চৈতন্য ভাগবত’ গ্রন্থের রচয়িতা কে ? এটি কী জাতীয় রচনা ?
৪. এ কলমে লেখা যায় না। এ কলমে কালি নেই-এখানে ‘কলমে’ দুটি কী কারক ?
৫. ‘দত্তা’, ‘গােরা’, ‘মৃণালিনী’ এবং ‘বিপিনের সংসার’ কার কার রচনা ?
৬. বহুব্রীহি, ভাতুস্পুত্র, পঙ্কজ, বিয়ে পাগলা—কী সমাস ?
৭. কৃৎপ্রত্যয় কাকে বলে ? উদাহরণ দিন।
৮. চর্যাপদে কতগুলি পদ আছে, কে আবিষ্কার করেন ?
৯. সমধাতুজ কর্ম কাকে বলে ? উদাহরণ দিন।
১০. অঘােষবর্ণ কাকে বলে ? উদাহরণ দিন।
১১. আলাওল কোন সময়ের কবি ? ঐসময়ের আর এক বিখ্যাত কবির নাম লিখুন।
১২. জ্ঞানদাস এবং রামপ্রসাদ কোন্ কোন কাব্য ধারার কবি ?
১৩. অনুসর্গ কাকে বলে উদাহরণ দিন।
১৪. কাহ্ন এবং বড়াই কোন্ প্রাচীন কাব্যের চরিত্র ?
১৫. ১৮৭২ সাল বাংলা নাট্য জগতে কী জন্য স্মরণীয় ?
১৬. ‘পদ্মাবতী’ কার রচনা ? তিনি কোন্ শতাব্দীর ? তাঁর নামের সঙ্গে উচ্চারিত আরেকজন কবির নাম কী ?
১৭. ‘চোখের বালি’ এবং ‘চোরাবালি’ কোন কোন জাতীয় গ্রন্থ ? রচয়িতা কারা ?
১৮. ‘সবুজপত্র’ কে কত সালে প্রথম সম্পাদনা করেন ? এটা কি বর্তমানে প্রকাশিত হয় ?
১৯. ‘অন্নদামঙ্গল’ কার রচনা ? তিনি কোন রাজ সভাকবি ছিলেন ?
২০. ‘সধবার একাদশী’ কার রচনা ? তাঁর শ্রেষ্ঠ রচনাটি কী ?
2000 < previous next > 2002
