এক কথায় প্রকাশ pdf || প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ || প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ || Ek kothay prokash || বাক-সংকোচন

একাধিক শব্দে প্রকাশিত কোনো অর্থকে একটিমাত্র শব্দে প্রকাশ করার পদ্ধতিকে ‘এক কথায় প্রকাশ’ বা ‘বাক্‌সংকোচন’ বলে। ভাষাকে শ্রুতিমধুর করে বা সুন্দর ভাবে প্রকাশ করার জন্য এক কথায় প্রকাশ প্রচলিত আছে। এর ফলে বাক্য যেমন শ্রুতিমধুর হয়, তেমনি বাক্য বা বক্তব্য বিষয়ও সংক্ষিপ্ত করা যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক কথায় প্রকাশ এর উপর প্রশ্ন আসে। তাই কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিচে দেওয়া হল। পিডিএফ লিঙ্ক দেওয়া আছে । প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো।

পিডিএফ(PDF) লিঙ্ক দেওয়া আছে । প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো।

অন্ত নেই যার–অনন্ত 

অকালে পেকেছে যে- অকালপক্ক্ব

অদিতির পুত্র– আদিত্য

অক্ষির সম্মুখে বর্তমান- প্রত্যক্ষ

অশ্বের ডাক- হ্রেষা

অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ

অহংকার নেই যার- নিরহংকার

অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা

অতিক্রম করা যায় না যা- অনতিক্রমনীয়/অনতিক্রম্য

অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা

অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃষ্যকারী

অতি শীতও নয়, অতি উষ্ণও নয়- নাতিশীতোষ্ণ

অবশ্য হবে/ঘটবে যা- অবশ্যম্ভাবী

অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ

অগ্রে জন্মেছে যে- অগ্রজ

আরও দেখে নিতে পারো 👉 বাগধারা, প্রবাদ-প্রবচন

অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে- অনুজ

অরিকে দমন করে যে- অরিন্দম

অন্য উপায় নেই যার- অনন্যোপায়

আকাশে চরে যে- খেচর

আকাশে গমন করে যে- বিহঙ্গ/বিহগ

আপনাকে পণ্ডিত মনে করে যে- পণ্ডিতম্মন্য

আদি থেকে অন্ত পর্যন্ত- আদ্যন্ত

আট প্রহর যা পরা যায়- আটপৌরে

আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা

আয় অনুসারে ব্যয় করে যে- মিতব্যয়ী

ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়

ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক

ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি- ইতিহাসবেত্তা

ইন্দ্রকে জয় করেছেন যিনি- ইন্দ্রজিৎ 

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক 

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক

উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ

উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন

উপকার করবার ইচ্ছা- উপচিকীর্ষা

উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ

একই মায়ের সন্তান- সহোদর

একই সময়ে বর্তমান- সমসাময়িক

একই গুরুর শিষ্য- সতীর্থ

সহজে নিবারণ করা যায় না যা- দুর্নিবার

কথায় বর্ণনা যায় না যা- অনির্বচনীয়

কোনভাবেই যা নিবারণ করা যায় না – অনিবার্য 

কোনো কিছুতেই ভয় নেই যার-  অকুতোভয় 

সহজে লাভ করা যায় না যা– দুর্লভ  

কউ জানতে না পারে এমনভাবে- অজ্ঞাতসারে

ক্ষমার যোগ্য- ক্ষমার্হ

গোপন করার ইচ্ছা- জুগুপ্সা

চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ

চৈত্র মাসের ফসল- চৈতালি

জানার ইচ্ছা- জিজ্ঞাসা

দেখে নাও👆 কিছু গুরুত্বপূর্ণ শব্দের সন্ধি

জীবিত থেকেও যে মৃত- জীবন্মৃত

জ্বল জ্বল করছে যা- জাজ্বল্যমান

জয় করার ইচ্ছা- জিগীষা

জানু পর্যন্ত লম্বিত- আজানুলম্বিত

তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী

দিনে যে একবার আহার করে- একাহারী

দু’বার জন্মে যে- দ্বিজ

দীপ্তি পাচ্ছে যা- দীপ্যমান

নৌ চলাচলের যোগ্য- নাব্য 

নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক

নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর

নিজেকে যে বড়ো মনে করে- হামবড়া

নূপুরের ধ্বনি- নিক্কণ

পান করার যোগ্য- পেয়

পান করার ইচ্ছা- পিপাসা

পা থেকে মাথা পর্যন্ত- আপাদমস্তক

প্রিয় বাক্য বলে যে নারী- প্রিয়ংবদা

পূর্বজন্ম স্মরণ করে যে- জাতিস্মর

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি

বয়সে সবচেয়ে বড়ো যে- জ্যেষ্ঠ

বয়সে সবচেয়ে ছোটো যে- কনিষ্ঠ

বিদেশে থাকে যে- প্রবাসী

বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন

ব্যাকরণ জানেন যিনি- বৈয়াকরণ

বেদ-বেদান্ত জানেন যিনি- বৈদান্তিক

ভোজন করার ইচ্ছা- ‍বুভুক্ষা

মৃত্তিকা দ্বারা নির্মিত- মৃন্ময়

মৃতের মত অবস্থা যার- মুমূর্ষু

মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়- মুষ্টিমেয়

মর্মকে পীড়া দেয় যা- মর্মন্তুদ

মন হরণ করে যা- মনোহর

মন হরণ করে যে নারী- মনোহারিণী

মাটি ভেদ করে ওঠে যা- উদ্ভিদ

মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে- ভাগাড়

যা বার বার দুলছে- দোদুল্যমান

যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান 

যা দমন করা যায় না- অদম্য

যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়

যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার

যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব

যা ঘুমিয়ে আছে- সুপ্ত

যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ

যা পূর্বে দেখা যায় নি- অদৃষ্টপূর্ব

যা কষ্টে জয় করা যায়- দুর্জয়

যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ

যা অধ্যয়ন করা হয়েছে- অধীত

যা জলে চরে- জলচর

যা স্থলে চরে- স্থলচর

যা জলে ও স্থলে চরে- উভচর

যা বলা হয় নি- অনুক্ত

যা কখনো নষ্ট হয় না- অবিনশ্বর

যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী

যা বলার যোগ্য নয়- অকথ্য

যা উদিত হচ্ছে- উদীয়মান

যা ক্রমশ বর্ধিত হচ্ছে- বর্ধিষ্ণু

যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না- অজ্ঞাতকুলশীল

যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়, অচিন্ত্য

যা কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর

যা পূর্বে শোনা যায় নি- অশ্রুতপূর্ব

যা সহজে ভাঙ্গে- ভঙ্গুর

আরও দেখে নাও👉 বাক্য ও তার প্রকারভেদ/বাক্যতত্ত্ব

যা খাওয়ার যোগ্য- খাদ্য

যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়- চর্ব্য

যা চুষে খেতে হয়- চোষ্য/লেহ্য 

যা পান করতে হয়/পান করার যোগ্য- পেয়

যা বপন করা হয়েছে- উপ্ত

যা বলা হয়েছে- উক্ত

যার অন্য উপায় নেই- অনন্যোপায়

যার কোন উপায় নেই- নিরুপায়

যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি

যার সর্বস্ব হারিয়ে গেছে- সর্বহারা, হৃতসর্বস্ব

যার আকার কুৎসিত- কদাকার

যার কোন শত্রু নেই/জন্মেনি- অজাতশত্রু

যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি- অজাতশ্মশ্রু

যার কিছু নেই- অকিঞ্চন

যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া

যে ক্রমাগত রোদন করছে- রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ- রোরুদ্যমানা)

যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী

যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর

যে বাস্তু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু

যে নারী নিজে বর বরণ করে নেয়- স্বয়ংবরা

যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি

যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে- মৃতবৎসা

যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা

যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা

যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার

যে পুরুষ বিয়ে করে নি – অকৃতদার 

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *