WBSLST Bengali Question paper 2001 / bengali pass/ label 9-10

  ২০০১ সালের পরীক্ষার প্রশ্নপত্র

বাংলা (পাস/ নবম-দশম )

১. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র‘ কার রচনা ? তাঁর আর একটি রচনার নাম কী ? 

২. ‘কৃষ্ণ’ ‘কানাই’ কোটি অর্ধতৎসম ও কোনটি তদ্ভব শব্দ ?  

৩. ‘চৈতন্য ভাগবত’ গ্রন্থের রচয়িতা কে ? এটি কী জাতীয় রচনা ? 

৪. এ কলমে লেখা যায় না। এ কলমে কালি নেই-এখানে ‘কলমে’ দুটি কী কারক ?  

৫. ‘দত্তা’, ‘গােরা’, ‘মৃণালিনী’ এবং ‘বিপিনের সংসার’ কার কার রচনা ? 

৬. বহুব্রীহি, ভাতুস্পুত্র, পঙ্কজ, বিয়ে পাগলা—কী সমাস ? 

৭. কৃৎপ্রত্যয় কাকে বলে ? উদাহরণ দিন। 

৮. চর্যাপদে কতগুলি পদ আছে, কে আবিষ্কার করেন ? 

৯. সমধাতুজ কর্ম কাকে বলে ? উদাহরণ দিন। 

১০. অঘােষবর্ণ কাকে বলে ? উদাহরণ দিন। 

১১. আলাওল কোন সময়ের কবি ? ঐসময়ের আর এক বিখ্যাত কবির নাম লিখুন। 

১২. জ্ঞানদাস এবং রামপ্রসাদ কোন্ কোন কাব্য ধারার কবি ? 

১৩. অনুসর্গ কাকে বলে উদাহরণ দিন। 

১৪. কাহ্ন এবং বড়াই কোন্ প্রাচীন কাব্যের চরিত্র ? 

১৫. ১৮৭২ সাল বাংলা নাট্য জগতে কী জন্য স্মরণীয় ? 

১৬. ‘পদ্মাবতী’ কার রচনা ? তিনি কোন্‌ শতাব্দীর ? তাঁর নামের সঙ্গে উচ্চারিত আরেকজন কবির নাম কী ?  

১৭. ‘চোখের বালি’ এবং ‘চোরাবালি’ কোন কোন জাতীয় গ্রন্থ ? রচয়িতা কারা ?

১৮. ‘সবুজপত্র’ কে কত সালে প্রথম সম্পাদনা করেন ? এটা কি বর্তমানে প্রকাশিত হয় ?  

১৯. ‘অন্নদামঙ্গল’ কার রচনা ? তিনি কোন রাজ সভাকবি ছিলেন ? 

২০. ‘সধবার একাদশী’ কার রচনা ? তাঁর শ্রেষ্ঠ রচনাটি কী ?

2000 < previous next > 2002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *