WBSLST Bengali question Paper 2003/ বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৩

WBSLST Bengali question Paper 2003

বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৩

 ( ২০০৩ সালের পরীক্ষার প্রশ্নপত্র ) 

১. “তবে আমি তােমাদের সঙ্গে মঙ্গলের ঘটায় উলুধ্বনি দিব না’—কোথা থেকে উদ্ধৃত ? উক্তিটির তাৎপর্য কী ? 

২.“বিদ্যাসাগর এই সময়ে আরাে একটি সামাজিক যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন’ –কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে ? লেখক কথিত অপর দুটি যুদ্ধের উল্লেখ করুন।

৩. “আশ্রয়হারা বীর্য আমার হাহাকারে শুধু কাঁদিয়া উঠে” – কোন কবির, কলকাতায়,কার কণ্ঠে এই উক্তি ? তাঁর প্রতি কবির মনােভাব ব্যক্ত করুন। 

৪.“আমারে পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাইকো কর্ম আর ?” –কার উদ্দেশ্যে কোন কবির এই অভিযােগ ও কেন ?  

৫.‘নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল খােলা। আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝাণ্ডা নিয়ে ঝড় তােলা ?”  -রেখা চিহ্নিত শব্দগুলির উৎপত্তি অনুসারে শ্রেণি নির্ণয়

করুন। 

৬. শ্রীকৃষ্ণবিজয়’ কার লেখা ও কোন সময়ে রচিত ? 

৭. কেতকাদাস ক্ষেমানন্দ প্রাক্চৈতন্য অথবা চৈতন্যোত্তর—কোন কালে আবির্ভূত হয়েছিলেন ?

‘কেতকাদাস’নামের কোন বিশেষ তাৎপর্য আছে কি ? 

৮. অষ্টাদশ শতাব্দীর দু’জন বিশিষ্ট কবির নাম উল্লেখ করুন। তাঁদের কোন কোন্‌ধরনের কাব্য ধারায় বিশিষ্টতা অর্জন করেছেন ? 

৯. প্রকাশকাল-সহ মধুসূদনের একটি আখ্যানকাব্য ও একটি পত্রকাব্যের নাম লিখুন। কবি রচিত সনেটগুলি কোন্ শিরােনামে চিহ্নিত হয়েছিল ? 

১০.দ্বিজেন্দ্রলাল কোন ধরনের নাটক রচনায় সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ? সেই ধারার দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লিখুন।

বাংলায় অনুবাদ করুন:-

১১.I wandered lonely as a cloud. That floats on high over vales and hills. 

১২.She had a lot of time on her hands to ponder over the future. 

১৩. Scientists have proved that heavy metal music may be bad for our health. 

১৪. If we want to enjoy our rights, we are committed to perform our duties too. 

১৫. He was ready to dedicate all his properties for the welfare of his villagers. 

১৬ গল্প >গপ্প – এই রূপান্তরটি ধ্বনি পরিবর্তনের কোন্ রীতির উদাহরণ, তা সংজ্ঞাসহ বুঝিয়ে দিন। 

১৭. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন:

(ক) ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখিয়া অট্টহাস্য করিতেছে। (নঞর্থক বাক্যে) 

(খ) আমার একটি সাত বছরের কন্যা আছে, সে মাতৃহীনা, তাহার আর কেহ নাই—কেবল আমি। (সরল বাক্যে) ১৮.চিহ্নিত শব্দগুলির পদ নির্দেশ করুন ও পদান্তর করুন।       

     তবে পরাজিত পক্ষ কপটতার অভিযােগ আনে। 

১৯.চিহ্নিত শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন;

(ক) তপােবনের কী অনির্বচনীয়  মহিমা ! 

(খ) জড় নই, মৃত নহ, নই অন্ধকারের খনিজ।

২০.চিহ্নিত পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন :

(ক) পাঠাইব রামানুজে শমন-ভবনে। 

(খ) নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি শরশয্যা হইয়া উঠিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *