WBSLST Bengali question Paper 2004/ বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৪

WBSLST Bengali question Paper 2004

বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৪

১. শিক্ষার প্রধান তাৎপর্য এই যে – ছাত্রদিগের বয়ঃক্রম অনুসারে মনের শক্তি ও ভাব সকল সমানরূপে চালিত হইবেক।”—কোন লেখকের কোন রচনা থেকে অংশটি গৃহীত ? এখানে কোন্ বিষয়ের দিক ইঙ্গিত আছে ? 

২. “ছােটবাবু এ যাত্রা রক্ষে করুন” – কার লেখা কোন্ রচনা থেকে অংশটি নেওয়া ? ‘ছােটবাবু কে ? কে বা কারা এই আবেদন করেছে ? 

৩. “পতিত হেরিয়া কাঁদে স্থির নাহি বাঁধে / করুণ নয়নে চায়।” – কার লেখা কোন রচনা থেকে অংশটি গৃহীত ?  কার সম্বন্ধে এই কথা ? ‘পতিত’ শব্দের অর্থ কী ? 

৪. ‘হায় গাে বন্ধু, সত্যসন্ধ-দুঃখের নেশাখাের। / বুঝিবে কি তুমি এই জগতের সকলেই সুখ-চোর। — এটি কোন কবির কোন কবিতার অংশ ? ‘সত্যসন্ধ’ ও ‘দুঃখের নেশাখাের’ মানে কী ?  

৫. “ঝাপিয়ে পড়া, গড়িয়ে চলা, তলিয়ে যাওয়ার একটা প্রকাণ্ড ডাক।” — কার লেখা ? কোন্ রচনা থেকে উদ্ধৃতিটি নেওয়া ? এই অংশে লেখক কী বর্ণনা করেছেন ? 

৬. শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে ? রচনাটি কাব্য না নাটক ? এই রচনার প্রধান তিনটি চরিত্রের নাম লিখুন। 

৭. গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য কী ? 

৮. মাসিক পত্র, সাধনা, ভারতবর্ষ, সবুজপত্র -এই চারটি পত্রিকার সম্পাদক কে কে ? 

৯. ‘বলবান জামাতা’, ‘সম্পত্তি সমর্পণ’, ‘আঁধারে আলাে’, ‘অযান্ত্রিক’–এ চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন। 

১০. ‘বিধবা বিবাহ’, ‘ব্ৰজঙ্গনা’, ‘জলসাঘর’, রাজমােহন’স ওয়াইফ – এই চারটি গ্রন্থের | শ্রেণিগত পরিচয় কী ? এদের রচয়িতারাই বা কারা ?

বঙ্গানুবাদ করুন »

১১. Success in life depends largely on good health. 

১২. Rabindranath had his own ideas of education.

১৩. It was raining cats and dogs at that time. I got completely drenched. 

১৪. She plays the guitar well. 

১৫.  Asutosh Mukherjee and Shyamaprasad Mukherjee both the father and the son were the Vice Chancellors of Calcutta University. 

১৬. সান্ত্বনা, অনভিজ্ঞ, তৃষ্ণা, মাহাত্ম—এই চারটি শব্দের বর্ণ বিশ্লেষণ করুন। 

১৭. নাসিক্য বর্ণকাকে বলে ? কোন্ কোন বর্ণ নাসিক্য এবং কেন ?  

১৮. স্নান –সিনান। এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে ? ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কী ? 

১৯. সার্থক বাক্য তৈরি করুন:

(ক) অরণ্যে রােদন,

(খ) ধর্মের ষাঁড় 

২০. অভ্রভেদী, ক্রীতদাস— শব্দদুটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *