WBSLST Bengali question Paper 2005/ বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৫

WBSLST Bengali question Paper 2005

বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০

১. “যাহা কিছু বেচি কিনি খাই চারিজনে।/ আমার পাপের ভাগী সকলে এক্ষণে।।” — কথাটি কে কাকে বলেছিল ? এই চারিজন কে কে ?

২.  “বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতাে তার কেঁদেছিল পায়।” – উদ্ধৃতিটি কোন্ কবির কোন কবিতা থেকে গৃহীত ? ‘তার’ বলতে কাকে বােঝানাে হয়েছে ? 

৩. “ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জ্বলে ওঠেনা তাদের দৃপ্ত মুখ / ফসফরাসের মতাে।” –কোন কবির কোন কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত ? ‘তাদের’ বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন ? 

৪. “আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি;’ – উক্তিটি কার ? তিনি কোন্ প্রসঙ্গে এই উক্তি করেন ?

৫. “অ্যয় যেমন কায়দা করি মাইরবার চায়, মুইও বুদ্ধি করি বাঁইচমাে।”—উক্তিটি কার ? বাঁচবার জন্য সে কী বুদ্ধি করেছিল ? 

৬. মালাধর বসু কোন কাব্য লিখেছিলেন ? কাব্যটি রচনা করতে তাঁর কত সময় লেগেছিল ? 

৭. আলাওল কোন শতাব্দীর কবি ? তাঁর শ্রেষ্ঠ কাব্যের নামােল্লেখ করে দুটি বাক্যে এই কাব্যের বৈশিষ্ট্যনির্দেশকরুন। 

৮. ১৯০৬-এ রবীন্দ্রনাথের কোন্ উপন্যাস প্রকাশিত হয় ? বাংলা কথাসাহিত্যের ইতিহাসে এই উপন্যাসের গুরুত্ব সম্পর্কে দুটি বাক্য লিখুন। 

৯. বলিদান, মায়াবসান, প্রফুল্ল, শাস্তি কি শান্তি -প্রকাশকাল অনুসারে নাটকগুলির নামকরণ সাজিয়ে দিন।

১০. পরশুরাম কবি না গল্পকার ? তাঁর প্রকৃত নাম উল্লেখ করে তাঁর প্রখ্যাত দুটি রচনার নাম লিখুন।

বাংলায় অনুবাদ করুন। ». 

১১. We the people of India …. do hereby adopt, enact and give to ourselves this Constitution. 

১২. She plays the guitar very well.  

১৩ . A steep mountainside rose in front of them with waterfalls plunging down with the green valley. 

 ১৪. The Cricket fever is on the rise. 

১৫. His book was published posthumously. 

১৬. বর্ণবিশ্লেষণ করুন : জ্ঞানাঞ্জন, রামকৃষ্ণ, দৌরাত্ম্য, লক্ষ্মীকান্ত । 

১৭. ‘স্বরভক্তি’ কথাটির আক্ষরিক অর্থ কী ? উপযুক্ত উদাহরণ দিয়ে লিখুন। ধ্বনিপরিবর্তনের এই প্রক্রিয়াকে কেন স্বরভক্তি’বলা হয়েছে ? 

১৮. “কেহ না আদরে মাংস কেহ না আদরে” – এখানে ‘মাংস’ কোন্ কারক ? ‘আদরে’ ক্রিয়াপদটি কী ধরণের ক্রিয়াপদ ? 

১৯. “আমার শূন্য হৃদয়া চৌকি দিনরাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনতার

এই নীরব আহ্বান কেউগ্রাহ্য করে না।”–গঠনের দিক থেকে এটি কোন ধরনের বাক্য ? ‘জটিল’ না ‘যৌগিক’ ? বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করুন। 

২০. ‘দেশের অধিকাংশ লােকই কৃষিজীবী’ –‘অধিকাংশ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন। এবং ‘কৃষিজীবী’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাস লিখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *