WBSLST Bengali question Paper 2007/ বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৭

 ২০০৭ সালের পরীক্ষার প্রশ্নপত্র

 (পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের ২০ জানুয়ারি) 

১. ‘হাল বলদ দিবে খুড়া/ দিবে হে বিছন-পুড়া / ভান্যা খাত্যে ঢেকি কুলা দিবে।’—উদ্ধৃতাংশটি

কোন কবির কোন কবিতা থেকে গৃহীত ? বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তি কে ? 

২. ‘হে পিতৃব্য, বর্বরতা কেনা না শিখিবে ?/ গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।’ — মূল কাব্যগ্রন্থ ও কবির নাম লিখুন। উক্তিটিতে বক্তার মানসিকতা সংক্ষেপে লিখুন। 

৩. এ যুগের চাঁদ হল কাস্তে !’ – তাৎপর্যটি ব্যাখ্যা করুন। 

৪. তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা ঘরে ঘরে, / দানবের সাথে আজ সংগ্রামের তরে।–‘দানব’ বলতে কাদের বােঝানাে হয়েছে ? তাদের সঙ্গে কীসের সংগ্রাম ? 

৫. ‘সে-ই কেবল কাঁদিল না।’—মূল রচনার নাম কী ? কার কথা বলা হয়েছে ? সে কাঁদল না কেন ? 

৬. ‘কিন্তু একটা বিষয়ে রাখালের সহিত তাহার জীবন চরিত লেখকের সাদৃশ্য ছিল না।’ — রাখাল কে ? তার জীবন চরিত কে লিখেছিলেন ? উভয়ের মধ্যে কোন্‌ বিষয়ে সাদৃশ্য ছিল অনধিক দুটি বাক্যে বর্ণনা করুন। 

৭. ‘আচার্য রায় যখন হিন্দু রসায়ণের ইতিহাস লিখছেন, আচার্য শীল তখন তাঁকে নানাভাবে সাহায্য করেছিলেন।’—রচনা ও রচনাকারের নাম লিখুন। ‘আচার্য রায়’ এবং ‘আচার্য শীল’ বলতে কাদের বােঝানাে হয়েছে ? ৮. ‘ তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে ক’টা জান কুরবানি দিতে হয়।’ – লেখক কে ? কে, কাকে একথা বলেছে ? ‘কুরবানি’ শব্দের অর্থ কী ? 

৯. শ্রেষ্ঠ চৈতন্যজীবনীকাব্যের নাম কী ? গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি ক’টি লীলা বা খণ্ডে বিভক্ত ? মােটকটি পরিচ্ছেদ খণ্ডগুলিতে রয়েছে ? 

১০. বিজয় গুপ্ত কোন অঞ্চলের কবি ? তিনি কোন্ শাখার কাব্য রচনা করেন ? তাঁর কাব্যের নাম কী ? এই শাখার আর একজন কবির নাম লিখুন। 

১১. ঘনরাম চক্রবর্তী রচিত কাব্যটির নাম লিখুন। কাব্যটির রচনাকাল কখন ? তাঁর কাব্যের বৈশিষ্ট্য দুটি বাক্যে লিখুন। ১২. কবি ভারতচন্দ্র রায়ের উপাধি কী ? তিনি কোন রাজার সভাকবি ছিলেন ?কোন কাব্যের জন্য ভারতচন্দ্র বিখ্যাত ? কাব্যটির রচনাকাল নির্দেশ করুন। 

১৩. ‘সারদামঙ্গল’, ‘বীরাঙ্গনা’, ‘মরীচিকা’, ‘বিস্মরণী’, কালক্রমিকভাবে এই চারটি গ্রন্থের রচয়িতাদের নাম সাজিয়ে লিখুন। 

১৪. ‘বিষবৃক্ষ’ উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল কবে ? উপন্যাসটির লেখক কে ? বাংলা সাহিত্যে উপন্যাসটির গুরুত্ব বিষয়ে অনধিক দুটি বাক্য রচনা করুন। 

১৫. ‘দিবারাত্রির কাব্য’, ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘পথের দাবী’, ‘পথের পাঁচালী – প্রকাশকাল উল্লেখ করে উপন্যাসগুলির কালক্রমিকভাবে বিন্যস্ত করুন। 

১৬. ‘রক্তকরবী’, ‘নূরজাহান’, ‘বলিদান’, ‘কৃষ্ণমুকারী’ – এই চারটি নাটকের নাট্যকারের নাম লিখুন।

বাংলায় অনুবাদকরুন 

১৭. Student life is the stage of preparation for future. ১৮. Honesty is a great virtue. 

১৯. Once a wolf much pained by a bone that stuck into his throat. 

২০. The gentle breeze made the poor cap-seller drowsy and soon he fell asleep. 

২১. By his superior intelligence man has learnt to catch and tame natural forces. 

২২. The world is like a looking glass; if you smile, it smiles, if you frown, it frowns back. 

২৩. বর্ণবিশ্লেষণ করুন : অত্যুৎকৃষ্ট, অন্তরীক্ষ, লজ্জাসম্ভ্রম , অপরাহ্ন । 

২৪. নাসিক্যীভবন কাকে বলে ? উদাহরণ লিখুন। 

২৫. নীচের শব্দগুলিতে ধ্বনিপরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন: গামছা,

শবদ, কনে, রান্না ।

২৬. পদ পরিবর্তন করুন :ইতিহাস, প্রকৃতি, সৌর, অগ্নি । ২৭. প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুন: ভৌগােলিক, মােগলাই, দৃষ্টি, রােগা 

২৮. নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) গফুর নীরব হইয়া রহিল। 

(খ) উপকূল নিকটে, আশঙ্কার বিষয়নাই। 

(গ) আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস।

(ঘ) ওই আমাদের নিখাদ সােনা। 

২৯. চিহ্নিত পদগুলির কারক-বিভক্তিনির্ণয় করুন:

(ক) পরদোষে কে চাহে মজিতে 

(খ) সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে। 

(গ) এক আদিমনিবাসীর পর্ণশালা।

(ঘ) পর্দায় একটুখানি টান দেওয়াই হইল। 

৩০.নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন:

(ক) এত বড়াে স্পর্ধা পিয়াদার সহ্য হইল না।(অস্ত্যর্থক বাক্যে) 

(খ) এই যবনিকা অতিক্রম করিলেই দৃষ্টি অবারিত হইবে। (জটিল বাক্যে) 

(গ) তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল। (যৌগিকবাক্যে) 

(ঘ) অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। (নঞর্থক বাক্যে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *