২০০৮ সালের পরীক্ষার প্রশ্নপত্র
১. ‘বঞ্চিত গােবিন্দদাস’-কোন কবিতার অংশ ? কবি কোন ধন থেকে বঞ্চিত হয়েছেন ?তিনি নিজেকে কেন বঞ্চিত বলে মনে করেছেন ?
২. “আমার সন্তান যেন দুধে-ভাতে’–বক্তা ও উদ্দিষ্টজন কারা ? উক্তিটিতে বক্তার মানসিকতা সংক্ষেপে গুছিয়ে লিখুন।
৩. ‘আমরা দোঁহে ঘেঁষাঘেষি / চিরদিনের প্রতিবেশি’ –কোন রচনার অংশ ? এর তাৎপর্য লিখুন।
৪. “আমার দাদির তরেতে যেন গাে ভেস্ত নাজেল হয়’ – ‘ভেস্ত’ ও ‘নাজেল’ শব্দদুটির অর্থ লিখুন। উক্তিটিতে বক্তার চরিত্রের কোন্দিক প্রকাশিত হয়েছে ?
৫. ‘কিন্তু দেখুন সভ্য জাতি সৌজন্য ও সদব্যবহার বিষয়ে অসভ্য জাতি সভ্যজাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট’ – কে, কাকে একথা বলেছেন ? এ কথা বলার কারণ কী ?
৬. ‘তখন ভগীরথের গঙ্গা আনয়ণ বৃত্তান্ত স্মৃতি-পথে উদিত হইত’ – কখনকার কথা বলা হয়েছে ? সংক্ষেপেভগীরথের গঙ্গা-আনয়ণ-বৃত্তান্ত সম্পর্কে লিখুন।
৭. ‘অন্ধকূপের হলওয়েল – মুর্শিদাবাদ যাবার রাস্তায় শান্তিপুরে জল ছিল না বলে ছােটো নৌকা নিতে বাধ্য হয়েছিলেন’ –এই তথ্যটি কে দিয়েছেন ? ‘অন্ধকূপের হলওয়েল’ শব্দটির অর্থ কি ?
৮. ধর্মমত আর রাজনৈতিক মতের সত্যতা প্রমাণ করা প্রায় অসাধ্য-রচনাকারও মূলগ্রন্থের নাম লিখুন ? লেখক তাঁর মতে সমর্থনে যা বলেছেন তা সংক্ষেপে লিখুন।
৯. বিদ্যাপতির কৌলিক ধর্মমত কী ছিল ? তাঁর আবির্ভাব ও তিরােধানের আনুমানিক কাল লিখুন। তাঁর রাধা-কৃষ্ণ বিষয়ক পদসমূহ কোন ভাষায় লিখিত হয়েছিল ? সে ভাষার এই নামকরণের কারণ কী ?
১০. মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের আসল নাম কী ? কাব্যের কয়টি কাহিনি আছে ? কাহিনিগুলির শীর্ষনাম কী ? প্রত্যেকটি কাহিনির দুটি ক’রে প্রধান চরিত্রের নাম লিখুন।
১১. ‘গুণরাজ খাঁন’ খেতাব কাকে দেওয়া হয়েছিল ? তিনি কোন কাব্যের জন্য বিখ্যাত ? কাব্যটির গুরুত্ব সম্পর্কে দুটি বাক্য লিখুন।
১২. দৌলতকাজীর কাব্যের নাম ও রচনাকাল লিখুন। কাব্যটির উৎস পৃষ্ঠপােষকের পরিচয় কি ?
১৩. বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলির কালানুক্রমে লিখুন।
১৪. ‘কালসন্ধ্যা’ গ্রন্থের রচয়িতার নাম রচনাকাল লিপিবদ্ধ করুন। গ্রন্থটির শ্রেণি ও কাহিনির উৎসটি লিখুন।
১৫. রাজা, সীতা,জনা, একেই কি বলে সভ্যতা—নাটকগুলি কালানুক্রমিকভাবে বিন্যস্ত করুন।
১৬. হনুমানের স্বপ্ন, পদ্মানদীর মাঝি, ইছামতী ও মালঞ্চ – প্রকাশকালসহ রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থগুলি কালানুক্রমিকভাবে সাজিয়ে লিখুন।
১৭. Man longs or company and always associates with one or more persons of same age and nature because he is social being.
১৮. If you thing a little, you will see in flood time the Ganga fertilises the land lying on other side, there fore men and women grow enough food to support themselves.
১৯. Books have been burnt and writers have been tortured, but books have spread themselves throughout be world so there is no country on earth without them now.
২০. Man has won his dominant position on this planet by his command of Technology.
২১. Our own technological progress, then, has been a natural continuation of earlier trends.
২২. Stretched out on their neat little oblong pyres, two or three corpses were slowly smouldering.
২৩. নিচের বর্ণসমূহের যে কোনাে চারটির শ্রেণি নির্ণয় করুন : ক, গ, ঝ,ঠ, ফ, ম।
২৪. অভিশ্রুতি কাকে বলে ? উদাহরণ দিন।
২৫. নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে লিখুন: পরকাশ, আঁখি, ইচ্ছে, নিড়িনি ২৬. উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দ সমূহের বর্গ নির্ণয় করুন : জমা, রােদুর, ডিঙা, পরিধি।
২৭. প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করুন : বসুধা, রক্ত, জিজ্ঞাসা, পাকা ।
২৮. নিচের উদ্ধৃতিগুলিতে যেসব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসব্যাসক্যসহ সমাস নির্ণয় করুন :
(ক) কি বেআক্কেলের মানুষ।
(খ) ফকির দরবেশের মতাে বসে রইলাে ঠায়।
(গ) বুঝাবুঝির কাম কি ভাই
(ঘ) গতি যার নীচসহ নীচ সে দুর্মতি
২৯. চিহ্নিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করুন:
(ক) ওরা সবাই অমানুষী শক্তি ধরে
(খ) তব বাক্যে ইচ্ছি মরিবারে
(গ) অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
(ঘ) তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িত।
৩০. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন :
(ক) এ মাটি সহজে ভেজে না (অন্তর্থক বাক্যে)
(খ) গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিত না (জটিল বাক্যে)
(গ) গাছের সেই রব আজও উঠছে বনে বনে (প্রশ্নসূচক বাক্যে)
(ঘ) তার হদিশ বাতলাবে কে ? (নর্থক বাক্যে)
