WBSLST Bengali question Paper 2009/ বাংলা পাস এর প্রশ্নপত্র ২০০৯

  ২০০৯ সালের পরীক্ষার প্রশ্নপত্র  

১. “দীন যে দীনের বন্ধু।” – কোন্ কবিতার অংশবিশেষ ? কবির নাম কী ? একথা বলারকারণ কী ?  

২. “যাহা কিছু বেচি কিনি খাই চারি জনে” কে, কাকে এ কথা বলেছেন ? কোন চারজনের কথা বলা হয়েছে ? 

৩. “সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু” – কোন্ শিশুর কথা বলা হয়েছে ? তাকে এই তিনটি বিশেষণ দেওয়ার কারণ কি ? 

৪. “হে আমার নটরাজ, কোন রূপে এসেছিলে দ্বারে ?” – “নটরাজ’ কাকে বলা হয়েছে ? উক্তিটির অর্থ তাৎপর্য বিশ্লেষণ করে তিনি কোন্ রূপে কার দ্বারে এসেছিলেন লিখুন। 

৫. “অধিকাংশ বাংলা লেখক বাংলা পড়েন না কেবল লেখেন।” – বক্তা কে ? তিনি এই মন্তব্য কেন করেছেন ? 

৬. “যেমন চাষা তার তেমনি বলদ।” – মন্তব্যটি কার ? প্রসঙ্গটি উল্লেখ করুন। বক্তার চরিত্রের দুটি বৈশিষ্ট্য লিখুন। ৭. “জাতির পুরােনাে ইতিহাসের অনেক গােপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়।” – এর মধ্যে’ বলতে লেখক কার কথা বুঝিয়েছেন ? লেখকের নাম কী ? গােপন কথা’র একটি উদাহরণ দিন। 

৮. “আগামী শতকে হয়তাে বার বার বসুন্ধরা বৈঠকের প্রয়ােজন হবে।” – ‘বসুন্ধরা বৈঠক’এর স্থান, কাল, কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে চারটি বাক্য লিখুন।  

৯. পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান কোথায় ? তাঁর পদ বৈশিষ্ট্য সম্পর্কে৪০টি শব্দ লিখুন। 

১০. কোন শতকে কাশীরাম বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন ? তাঁর পৈতৃক উপাধি কী ? তিনি মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন ? কবির কাব্য সম্পর্কে দুটি বাক্য লিখুন। 

 ১১. মনসা মঙ্গলে কোন্ কবির রচনা প্রথম মুদ্রিত হয়েছিল ? তিনি কোন অঞ্চলের কবি ছিলেন ? কাব্যটির আনুমানিক রচনাকাল কবে ? কাব্যটির মুদ্রণকাল কবে ? 

১২. “গড্ডলিকা’, ‘সােনার তরী’, ‘কপালকুণ্ডলা’, বেতাল পঞ্চবিংশতি’ – এই চারটি গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করে কালানুক্রমিকভাবে সাজান। 

১৩. কবি ভারতচন্দ্র রায় কোন রাজসভার কবি ছিলেন ? তাঁর অন্নদামঙ্গল’- এর দ্বিতীয় আখ্যানের নাম কী ? ঐ একই  নামে আর কোন্ কবি কাব্য রচনা করেছেন ? সেই কবি প্রকৃতপক্ষে কোন্ ধারার কবিতা রচনার জন্য খ্যাত ? 

১৪. ‘চোখের বালি’ উপন্যাসটি কোন্ সাময়িক পত্রে প্রকাশিত হয় ? বাংলা উপন্যাস সাহিত্যে‘চোখের বালি’-র গুরুত্ব বিষয়ে সংক্ষেপে দুটি বাক্য লিখুন। 

১৫. প্রমথ চৌধুরীর জীবৎকাল উল্লেখ করে তাঁর যে কোনাে চারটি গ্রন্থের নাম কালানুযায়ী লিখুন।

১৬. ‘মরীচিকা’, ‘বিষের বাঁশী’, ‘পঞ্চভূত’, ‘সাজাহান’ – এই চারটি গ্রন্থ কালানুক্রমিকভাবে সাজিয়ে শ্রেণি নির্দেশ করে রচয়িতার নাম লিখুন।

১৭. If you want to continue your education solitary study is not enough you can learn much more through discussion and conversation with others. 

১৮. Our great National Sin is the neglect of the masses and that is cause of our downfall. 

১৯. Here and there in the desert are springs of water that come deep down under the ground so deep that the sun cannot dry them up. 

২০. To my surprise I found the ship had been brought nearer to the land by the waves and seemed to stand upright on some rocks. 

২১. Once two women quarrelling about the claim of a child went to the judge for justice. 

২২. Suddenly he rubbed his eyes in wonder and looked and looked at the farthest corner of the garden a tree quite covered with lovely white blos som. 

২৩. নিচের শব্দগুলির পদনাম উল্লেখ করে পদান্তর করুন:দুর্বল, অবসাদ, ইচ্ছা, দেশ।

২৪. ওষ্ঠ্য বর্ণও উষ্ম বর্ণ কাকে বলে উদাহরণসহলিখুন। ২৫. নিচের শব্দগুলিতে ধ্বনিপরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে লিখুন : লাউ, তিরিশ,পাঁক, কেনারা। 

২৬; উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দ সমূহের বর্গ নির্ণয় করুন : শিগগির, জমিদার, প্রাসাদ, গুগলি। 

২৭. প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করুন: প্রাচীন, অন্ধকার, শ্রবণ, পরাভব 

২৮. নিচের উদ্ধৃতিগুলিতে যেসব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসব্যাসক্যসহ সমাস নির্ণয় করুন : 

(ক) ভ্রূণস্থ শিশুরও ক্ষতি করে 

(খ) মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল।

(গ) গফুর হাতজোড় করিয়া কহিল, জানি 

(ঘ) তারপর দাড়িগোঁফ কামিয়া চলে যাবে 

২৯. চিহ্নিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করুন : 

(ক) দেবধূপের সৌরভে পরিপূর্ণ। 

(খ) কি হচ্ছে বাইরে ?

(গ) গােপনে চোখের জল মােছেন ? 

(ঘ) পরের জন্য খাবার গিলি কি করে। 

৩০. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন: 

(ক) তিনি সত্বর গমনে কুটিরদ্বারে উপস্থিত হইলেন। (যৌগিক বাক্য)

(খ) সে সােজা মেয়ে নয় ভায়া (প্রশ্নবােধক বাক্য) 

(গ) শুনিয়া মায়ের বাক্য হেঁট কৈল মাথা (জটিল বাক্য) 

(ঘ) ওদের অনেক আছে, তবু দেয় না (সরল বাক্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *