বাংলা বিষয়ের শিক্ষকতার ইন্টারভিউ এর প্রস্তুতি  (9-10/11-12)  || WBSLST || PDF

বাংলা বিষয়ের শিক্ষকতার ইন্টারভিউ এর প্রস্তুতি  (9-10/11-12) | WBSLST || MOCK INTERVIEW

নিচে PDF দেওয়া হল DOWNLOAD করে নিতে পারেন 👇👇

প্রিয় ভবিষ্যৎ শিক্ষকগণ,

আপনারা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কেবল একটা চাকরি পাওয়ার প্রতিযোগিতা নয়—এটা আসলে আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব নেওয়ার প্রথম ধাপ। শিক্ষকতা কেবল বই পড়ানো নয়, বরং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহান পেশা – এই মানসিক দৃঢ়টা নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন। 

ইন্টারভিউ বোর্ডে আপনার জ্ঞানের পাশাপাশি আপনার দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও বাস্তব অভিজ্ঞতা যাচাই করা হবে। তাই প্রস্তুতি নিন আত্মবিশ্বাসের সঙ্গে নিচের প্রশ্নগুলির মক ইন্টারভিউ দিতে থাকুন। মনে রাখবেন—

  • উত্তর দিতে গিয়ে বইয়ের ভাষা নয়, নিজের ভাবনা ও অভিজ্ঞতার আলোয় বলবেন।
  • প্রতিটি উত্তর যেন প্রমাণ করে যে, আপনি সত্যিই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন।
  • ভুল হতেই পারে, কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না। বোর্ড দেখে শুধু জ্ঞান নয়, আপনার আচরণ ও মনোভাবও বিচার করবে।

আজ আমি যে প্রশ্নগুলো দিলাম, সেগুলো বেশিরভাগ বিগত বছরের উত্তীর্ণ ও অনুত্তীর্ণ ক্যান্ডিডেটদের করা প্রশ্নগুলি মৌখিকভাবে সংগ্রহ করে দিলাম। এখানে দেওয়া প্রশ্নের বিষোয়গুলি নেবেন, প্রশ্নের ভাষা অবশ্যই ব্যক্তিবিশেষে বদলে যাবে। তাছাড়া এই প্রশ্নগুলি কেবল ইন্টারভিউর জন্য নয়, বরং আপনাদের বাস্তব শিক্ষক জীবনের সঙ্গেও জড়িত। এগুলো অনুশীলন করলে আপনারা বোঝতে পারবেন কীভাবে বিদ্যালয়ের ভেতর ও বাইরে একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা হয়ে উঠতে পারেন। এই পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকবেন। 

তাহলে চলুন, মন দিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করি, আর মনে রাখুন—
👉 আপনারা শুধু চাকরিপ্রার্থী নন, আপনারাই আগামী দিনের পথপ্রদর্শক। 🌟

১. ব্যক্তিগত পরিচয় ও মনোভাব 

   (Personal & Attitude Based)

  1. আপনার পূর্ণ নাম ও শিক্ষাগত যোগ্যতা কী ?
  2. কেন আপনি শিক্ষক হতে চান ?
  3. আপনার প্রিয় বিষয় কোনটি ? কেন ?
  4. ছাত্রদের সাথে আপনার ব্যবহার কেমন হবে?
  5. একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কী কী?
  6. স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক কেমন হওয়া উচিত?
  7. শৃঙ্খলা বজায় রাখার উপায় কী হতে পারে?
  8. সহকর্মী শিক্ষকদের সঙ্গে মতভেদ হলে কী করবেন?
  9. নতুন যুগের শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কীভাবে দেখেন?
  10. আপনি কীভাবে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শেখাবেন?

২. সাধারণ জ্ঞান ও বর্তমান ঘটনা 

   (General Knowledge & Current Affairs)

  1. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে?
  2. ভারতের বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে?
  3. UNESCO heritage site হিসেবে পশ্চিমবঙ্গের কোন কোন স্থান আছে?
  4. জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর প্রধান বৈশিষ্ট্য কী?
  5. ভারতের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?
  6. “সেভ এডুকেশন, সেভ নেশন” আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
  7. নোবেল জয়ী ভারতীয়দের নাম বলুন।
  8. পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম বলুন।
  9. ২০২৫ সালে ভারতের সবচেয়ে বড়ো বিজ্ঞান সম্পর্কিত কোন ঘটনা ঘটেছে? (উদাহরণ: মিশন, মহাকাশ অভিযান ইত্যাদি)
  10. ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদে কী বলা আছে?

৩. বিষয়ভিত্তিক জ্ঞান-  

    (Subject Knowledge – শুধু কিছু নমুনা দেওয়া হলো)

  1. বঙ্কিমচন্দ্রের কোনো একটি উপন্যাসের কাহিনি সংক্ষেপ বলুন।
  2. রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
  3. জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতির ব্যবহার নিয়ে কিছু বলুন।
  4. বিদ্যাসাগরের বাংলা গদ্য সংস্কারের ভূমিকা কী?
  5. “সুবর্ণলতা” উপন্যাসের লেখক কে? এর কাহিনি কী নিয়ে?
  6. মাইকেল মধুসূদন দত্তকে কেন আধুনিক কাব্যের জনক বলা হয়?
  7. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বৈশিষ্ট্য কী?
  8. “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের গুরুত্ব ব্যাখ্যা করুন।
  9. আধুনিক বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়? কেন?
  10. “চর্যাপদ” বাংলা সাহিত্যের কোন যুগের অন্তর্ভুক্ত?

৪. শিক্ষণ দক্ষতা ও শিক্ষণ পদ্ধতি – 

   (Teaching Skill & Methodology)

  1. একজন শিক্ষক হিসেবে আপনার প্রথম দিনে আপনি কী করবেন?
  2. শ্রেণিকক্ষে দুর্বল ছাত্রদের কীভাবে সাহায্য করবেন?
  3. ICT বা স্মার্ট ক্লাস ব্যবহারের উপকারিতা কী?
  4. আপনার পাঠ পরিকল্পনা (Lesson Plan) কেমন হবে?
  5. গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শেখানোর সুবিধা কী?
  6. ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করার উপায় কী?
  7. “Inclusive Education” বলতে কী বোঝেন?
  8. একটি নতুন বিষয় শেখানোর আগে ছাত্রদের প্রস্তুত করার পদ্ধতি কী?
  9. ব্ল্যাকবোর্ড ব্যবহারের নিয়ম কীভাবে হবে?
  10. ক্লাসে যদি ছাত্রছাত্রী মনোযোগ না দেয় তাহলে আপনি কী করবেন?

৫. বিশ্লেষণধর্মী ও মানসিক দক্ষতা –     

   (Analytical & Problem Solving)

  1. ধরুন, এক ছাত্র বারবার ক্লাসে বিরক্ত করছে। আপনি কী করবেন?
  2. যদি ছাত্র পরীক্ষায় খারাপ ফল করে, তাকে কীভাবে উৎসাহিত করবেন?
  3. বর্তমানে অনলাইন শিক্ষা কতটা কার্যকর? আপনার মতামত দিন।
  4. এক শিক্ষক হিসেবে সমাজ গঠনে আপনার ভূমিকা কী?
  5. শিক্ষা ও কর্মসংস্থান – এর মধ্যে সম্পর্ক কী?
  6. যদি আপনাকে গ্রামীণ স্কুলে পোস্টিং দেওয়া হয়, আপনি কীভাবে মানিয়ে নেবেন?
  7. ছাত্রদের “মানবিক মূল্যবোধ” গড়ে তুলতে আপনি কী উদ্যোগ নেবেন?
  8. টিমওয়ার্ক শিক্ষকতার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ?
  9. আধুনিক শিক্ষকের জন্য যোগাযোগ দক্ষতা (Communication skill) কেন জরুরি?
  10. আপনার মতে একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারী নাকি সমাজ পরিবর্তনকারী?

বিদ্যালয়কেন্দ্রিক প্রকল্প ও সামাজিক উদ্যোগ সম্পর্কিত প্রশ্ন 

  1. মিড-ডে মিল প্রকল্প কবে শুরু হয় এবং এর প্রধান উদ্দেশ্য কী?
  2. বিদ্যালয়ে মিড-ডে মিল বাস্তবায়নের সময় শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী হতে পারে?
  3. কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য কী এবং এটি কীভাবে ছাত্রীর পড়াশোনায় প্রভাব ফেলেছে?
  4. সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের কী সুবিধা দেওয়া হয়?
  5. ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প সম্পর্কে সংক্ষেপে বলুন।
  6. বিদ্যালয় থেকে পরিবেশ রক্ষার জন্য কী কী কার্যক্রম নেওয়া যায়?
  7. শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে শিক্ষক কীভাবে ভূমিকা রাখতে পারেন?
  8. শিক্ষা ও ক্রীড়ার মধ্যে ভারসাম্য বজায় রাখা কেন জরুরি?
  9. বিদ্যালয়ে ক্রীড়া ও খেলাধুলার গুরুত্ব নিয়ে আপনার মতামত কী?
  10. খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিদ্যালয় কী উদ্যোগ নিতে পারে?
  11. স্কুল স্পোর্টস প্রতিযোগিতায় শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী হতে পারে?
  12. জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া দিবস কীভাবে বিদ্যালয়ে পালন করা যায়?
  13. বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি কেন প্রয়োজন?
  14. ‘পরিবেশ দিবস’ উপলক্ষে স্কুলে কী কী অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে?
  15. বিদ্যালয় প্রাঙ্গণে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার উপায় কী হতে পারে?
  16. বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য শিবিরের প্রয়োজনীয়তা কী?
  17. বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে সাহায্য করে?
  18. বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের গুরুত্ব কী?
  19. বিদ্যালয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা কীভাবে গড়ে তোলা যেতে পারে?
  20. বিদ্যালয় থেকে স্থানীয় সমাজকল্যাণমূলক প্রকল্পে ছাত্রছাত্রীদের যুক্ত করার উপায় কী হতে পারে ? 

মেয়ে প্রার্থীদের জন্য বিশেষ সম্ভাব্য ইন্টারভিউ প্রশ্ন 

  1. স্কুলে শাড়ি পরবেন নাকি চুড়িদার? কেন?
  2. শাড়ি শিক্ষকতার জন্য বেশি মানানসই, আপনি কী মনে করেন?
  3. স্কুলে যোগদানের প্রথম দিন আপনি কোন ধরনের পোশাক বেছে নেবেন?
  4. যদি বয়েজ  স্কুলে পোস্টিং হয়, তাহলে কি কোনো অসুবিধা বোধ করবেন?
  5. গার্লস স্কুলে না বয়েজ  স্কুলে পড়ানো কি আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের ? কেন ? 
  6. আপনি কোন বয়সের ছাত্রছাত্রীদের পড়াতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন—কিশোর বয়স (৯ম-১০ম) নাকি ছোটো বয়স (৫ম-৬ষ্ঠ)?
  7. যদি চাকরি খুব দূরে হয় এবং প্রতিদিন যাতায়াতে কষ্ট হয়, তাহলে কীভাবে সামলাবেন?
  8. দূরে পোস্টিং পেলে পরিবার ও চাকরির মধ্যে ভারসাম্য কীভাবে রাখবেন?
  9. বাড়ি থেকে অনেক দূরে মেয়েদের চাকরির জন্য কী কী চ্যালেঞ্জ থাকে বলে মনে করেন?
  10. সহশিক্ষক বা সহকর্মীরা যদি পুরুষ হন, তাহলে সহযোগিতায় কোনো সমস্যা হবে কি?
  11. ছাত্রীরা যদি ব্যক্তিগত সমস্যার কথা শেয়ার করে, তখন আপনি কীভাবে সাহায্য করবেন?
  12. কোনো ছাত্রী যদি আপনাকে অনুপ্রেরণা হিসেবে দেখে, আপনি তাকে কীভাবে গাইড করবেন?
  13. চাকরি করার পাশাপাশি সংসার সামলানো সম্ভব বলে মনে করেন? কীভাবে ব্যালান্স করবেন?
  14. বিদ্যালয়ে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক হিসেবে আপনি কী করবেন?
  15. নারী শিক্ষক হিসেবে সমাজের কাছে আপনার বাড়তি দায়িত্ব কী হতে পারে বলে মনে করেন?

   ……………………………

www.shekhapora.com 

mcq.shekhapora.com

kishoremajumder.com 

🎯 প্রস্তুতির ধাপসমূহ (Stages of preparation)

A. Written

B. Academic (& Experience)

C. Interview (P.T.)

D. Demonstration


C. Interview (P.T.) & D. Demonstration এর জন্য প্রস্তুতি 

(১) প্রয়োজনীয় দিকসমূহ

  1. Communication
  2. Subject Skill
  3. Appearance (Dress, etc.)
  4. Attitude (ব্যবহার)

(২) উন্নতির ধাপ

  1. Steps
  2. Skill
  3. Experience
  4. Process

(৩) কী করতে হবে

  1. How to achieve
  2. What to do / Steps

(৪) Main 3 Skills to Develop

  1. P.T.
  2. Mock Interview
  3. Board Work (Demonstration)

C. Mock Interview Course

  1. Subject
  2. সাধারণ জ্ঞান (সাধারণ তথ্য–ইতিহাস–ভূগোল-রাজনীতি ইত্যাদি)
  3. বিষয়গত জ্ঞান + শিক্ষকতার দক্ষতা
  4. বিষয়গত বিশ্লেষণ / বর্তমান শিক্ষাগত অবস্থা (প্রকল্পগুলি)
  5. Communication Skill
    • a. চোখের ব্যবহার
    • b.  Confidence / আত্মবিশ্বাস
    • c. Tone & Voice Modulation
    • d. Body Language / অঙ্গভঙ্গি / শরীর ভাষার ব্যবহার
    • e. Listening Skill / শ্রবণ দক্ষতা
    • f. Smartness
    • g. Digital Skill
  6. G.K.
  7. Positive Vibes / ইতিবাচক মনোভাব নিচে PDF দেওয়া হল DOWNLOAD করে নিতে পারেন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *