West Bengal SSC Bengali question paper 2000

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র , বাংলা বিষয়ের পাস ও অনার্স/ পিজি, নবম-দশম, একাদশ দ্বাদশ যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে । আগে দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে হত ।

২০০০ সালের বাংলা পাস এর প্রশ্ন👇

 ১. প্রাচীন চর্যাগানগুলি কারা রচনা করেছিলেন ? দু’জন চর্যাপদকর্তার নাম উল্লেখকরুন। 

২. ‘দুহু কোরে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া’ – পংক্তিটি কার রচনা? অতি সংক্ষেপে এই পংক্তির সরলার্থলিখুন। 

৩. খুল্লনা ও লহনার কাহিনী কোন কাব্যে আছে ? ওই কাব্যের অন্তর্গত দুটি প্রধান পুরুষ চরিত্রের নাম করুন। 

৪. মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন্‌শাক্ত পদকর্তা পৃষ্ঠপােষকতালাভ করেছিলেন ?

তিনি কোসময়ে আবির্ভূত হন ? 

৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয় ? এটি কোর্সময়েররচনাবলে অনুমিত হয় ? তুর্কি বিজয়ের আগে না পরে ? 

৬. ‘চৈতন্যচরিতামৃত’ কাব্যটির রচনাকারের নামােল্লেখ করুন। এই কাব্যটি কেন জীবনীকাব্যরূপে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় ?   

৭. বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ? তিনি কোন সময়ে ওই কাব্য রচনা করেছিলেন ? 

৮. ‘পদ্মাবতী’, ‘সতীময়না’, ‘লােরচন্দ্রানী’, ‘সয়ফুলমূলক বদিউজ্জমাল’, ‘সপ্তপয়কর’ কারা কাদের উৎসাহে এই গ্রন্থগুলি রচনা করেন ? পৃথক পৃথকভাবে উল্লেখ করুন। 

৯. বাংলা ভাষায় ব্যবহৃত চারটি পর্তুগীজ শব্দের উদাহরণ দিন। 

১০. ‘বিজ্ঞান রহস্য’কে কবে চনা করেন? এই লেখকের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গল্পের নাম করুন। 

১১. ‘স্বর্ণলতা’, ‘রাজপুত জীবন সন্ধ্যা’, ‘অঙ্গুরীয় বিনিময়’, ‘দুই বােন’ -এই চারখানি উপন্যাসের রচয়িতা কে কে? 

১২. গিরিশচন্দ্র ঘােষের দু’খানি সামাজিক ও দুখানি পৌরাণিক নাটকের নাম ও গিরিশ্চন্দ্রের নিজস্ব ছন্দটির নাম উল্লেখ করুন। 

১৩. “মেঘনাদবধ কাব্য” কবে প্রকাশিত হয়েছিল ? এই কাব্যে ব্যবহৃত ছন্দটির নাম কী ? 

১৪. ‘প্রবােধচন্দ্রিকা’কে কবে লিখেছিলেন ? লেখকের আর দুখানি বই-এর নাম করুন। 

১৫. রতনে রতন চেনে’—এখানে রতন শব্দে ধ্বনি পরিবর্তনের সূত্রটির নাম কী ? 

১৬. মহাপ্রাণ বর্ণ কাকে বলে ? বিভিন্ন বর্গ থেকে মােট চারটির দৃষ্টান্ত দিন। 

১৭. (ক) অপাদান কারকে এ বিভক্তির প্রয়ােগ দেখান। | (খ) করণ কারকে ‘শূণ্য বিভক্তির দৃষ্টান্ত দিন। 

১৮. অনুসর্গকাকে বলে ? চারটি অনুসর্গের দৃষ্টান্ত দিন।

১৯. নামধাতু কাকে বলে ? দুটি উদাহরণ দিন। 

২০. বর্ণবিপর্যয় কাকে বলে ? দুটি উদাহরণ দিন।

next 2001 সালের বাংলা প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *