২০০৬ সালের পরীক্ষার প্রশ্নপত্র
১. রানিভাসে প্রেমজলে দ্রুত গতি চলে/ খসিল কুন্তলভার এখানে রানি’বলতে কাকে বােঝানাে হয়েছে ? তাঁর এমন অবস্থার কারণ কী ?
২. “বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি”—কবির উল্লিখিত দুটি চেনা ছবির উল্লেখ করুন।
৩. ‘বলাই চমকে উঠল’ –বলাইয়ের চমকে ওঠার কারণ কী ? সংক্ষেপেব্যাখ্যা করুন।
৪. ‘মনেহয় উপড়ি ফেলিয়া খুদকুশি করি ফ্যালাই’-কে কোন্ প্রসঙ্গে একথা বলেছে ? ‘খুদকুশি’ শব্দটির অর্থ নিয়ে বক্তার এমন কথা বলার কারণ সংক্ষেপে লিখুন।
৫. গােবিন্দদাস কোন্ সময়ের কবি ছিলেন ? তাঁর আর এক নাম কী ? কোন্ পর্যায়ের পদ রচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ?
৬. মহাভারতের চারজন অনুবাদকের নাম লিখুন।
৭. সতীর বনবাস, লােকরহস্য, প্রাচীন সাহিত্য, নানা কথা—এই চারটি গ্রন্থের প্রকাশকাল অনুসারে গ্রন্থগুলির নাম পর পর সাজিয়ে লিখুন।
৮. নিষ্কৃতি, কালিন্দী, অতসী মামী, হনুমানের স্বপ্ন – এই চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন।
৯. মধুসূদন,দীনবন্ধু, অমৃতলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর -এঁদের একটি করে প্রহসনধর্মী রচনার নাম লিখুন।
১০.বাংলায় অনুবাদ করুন: The audience broke into claps.
১১. বাংলায় অনুবাদ করুন: It is blowing hard.
১২. বাংলায় অনুবাদ করুন : Take down what he says about the matter.
১৩. বাংলায় অনুবাদ করুন: The boy was walking to and fro.
১৪. বাংলায় অনুবাদ করুন: I called on him at his office.
১৫. নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কী কী নিয়ম সক্রিয় তা নির্ণয় করুন : সততা,বিলিতি, মেয়ে, লাউ।
১৬. পদান্তর করুন : উৎকৃষ্ট, সমৃদ্ধি, ধৈর্য, বুভুক্ষু
১৭. নিম্ন লিখিত বাক্য গুলিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলির প্রকার’ নির্ধারণ করুন:
(ক) বাংলার মুখ আমি দেখিয়াছি ।
(খ) তাঁহার তেতালার ঘর বন্ধ থাকিত।
(গ) তিল আধ পাসরিতে নারি।
(ঘ) সবাই হাততালি দিচ্ছে।
১৮. নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে সেগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
(ক) নিরুপম হেমজিনি
(খ) মঙ্গলঘট হয়নি যে ভরা।
(গ) মহাদেবের জটা হইতে
(ঘ) ওরে আমার মা -সােয়াগি ছেলে।
১৯. চিহ্নিত পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করুন:
(ক) শুনিয়া ভার্যার কথারকর ডরে।
(খ) ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর।
(গ) ভাঙা কুলায় বাতাস করুক তােমার যত ভৃত্যগণে ।
(ঘ) স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে।
