মাধ্যমিক বাংলা সাজেশন- ২০২৭। Madhyamik Bangla Suggestion 2027
২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্ত্বপূর্ণ বাংলা প্রশ্নের সাজেশন।
জ্ঞানচক্ষু
প্রশ্নমান-৩
১. “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।” — কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তার এমন প্রতিক্রিয়ার কারণ কী? (১+২)
২. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” — কোন ঘটনাকে ‘অলৌকিক’ বলা হয়েছে? ঘটনাটি ‘অলৌকিক’ মনে হওয়ার কারণ কী? (১+২)
৩. “রত্নের মূল্য জহুরির কাছেই” — এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ বলতে কাদের বোঝানো হয়েছে? মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। (১+২)
৪. “বুকটা ধক করে উঠল তপনের” — কোন পরিস্থিতিতে তপনের বুক ধক করে উঠেছিল এবং কেন? (১+২)
৫. “এর মধ্যে তপন কোথা?” — বক্তা কে? তার এমন মনে হওয়ার কারণ কী? (১+২)
৬. “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন” — কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটিকে তপনের ‘সবচেয়ে দুঃখের দিন’ মনে হওয়ার কারণ কী? (১+২)
৭. “আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন” — কোন সুযোগের কথা বলা হয়েছে? সেই সুযোগে তপন কী দেখতে পাচ্ছিল? (১+২)
৮. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে” — কোন কথাটার কথা বলা হয়েছে? কথাটা ছড়িয়ে পড়ার ফল কী হয়েছিল? (১+২)
৯. “তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে।” — তপনের এরকম অবস্থার কারণ কী? (৩)
১০. “তপন গম্ভীর হয়ে গেল।” — কোন কথা শুনে তপন গম্ভীর হয়ে গিয়েছিল? সে তখন কী সংকল্প করেছিল? (১+২)
বহুরূপী
প্রশ্নমান-৫
১। ‘বহুরূপী’ গল্পের হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
অথবা
“হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।”–‘নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝায় ? সেটা কীরকম বৈচিত্র্যময় ? এই নাটকীয় বৈচিত্র্যের একটি দৃষ্টান্ত দাও। ১+১+৩
২। “সে ভয়ানক দুর্লভ জিনিস।”—‘ভয়ানক দুর্লভ জিনিসটা কী? কে এই জিনিস পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। ১+১+৩
৩। “আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।” –এই কথাটি কে, কাদের বলেছে ? ‘জবর খেলাটি’ বর্ণনা করো। ২+৩
অথবা
“সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ?”–‘সন্ন্যাসীর গল্পটা’কী ? কে বলেছে এই কথা ? মতলবটা বর্ণনা করো। ১+১+৩
৪। “এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার।”—এই কথাটিকে কী বলা হয়? কথাটিকে সংশোধন করলে কী দাঁড়াবে ? কথাটি কে বলেছে ? কথাটির অর্থ পরিস্ফুট করো। ১+১+৩
৫। “সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।”—“বিরাগী’ কে ? ‘সেদিকে’ বলতে কী বোঝানো হয়েছে ? কোন প্রসঙ্গে এই কথা বলা। হয়েছে ? ১+১+৩
অদল বদল
প্রশ্নমান-৩
১. “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে” — ছেলে দুটি কে কে? তাদের মধ্যে মিল ও তফাত কোথায় ছিল? (১+২)
২. “উনি আসল ঘটনাটা জানেন” — ‘উনি’ কে? ‘আসল ঘটনা’ কোনটি? (১+২)
৩. “আজ থেকে আপনার ছেলে আমার” — কার উদ্দেশ্যে এই উক্তি? বক্তার এমন উক্তির কারণ কী? (১+২)
৪. “তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে” — তামাশাটি কী ছিল? তা কীভাবে ঘোরালো হয়ে পড়েছিল? (১+২)
৫. “ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো” — ‘ওঁর’ বলতে কার কথা বলা হয়েছে? শান্ত গলা শুনে ওদের চিন্তা হওয়ার কারণ কী? (১+২)
৬. “অমৃতের মতো ছেলে পেলে আমি একুশজনকেও পালন করতে রাজি আছি।” — বক্তা কে? তাঁর এমন মন্তব্যের কারণ কী? (১+২)
৭. “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।” — ‘ও’ বলতে কার কথা বলা হয়েছে? সে কাকে, কী শিখিয়েছিল? (১+২)
৮. “এতে দু’জনেরই ভয় কেটে গেল” — দুজন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গিয়েছিল? (১+২)
৯. “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল” — অমৃতের মাথায় কী বুদ্ধি খেলে গিয়েছিল এবং কেন? (১+২)
১০. “আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব” — কে এই ঘোষণা করেছিলেন? উক্তিটির তাৎপর্য সংক্ষেপে বুঝিয়ে দাও। (১+২)
প্রশ্নমান-৫
১। ‘অদল বদল‘ গল্পে অতিসাধারণ একটি কাহিনির আশ্রয় নিয়ে লেখক যে – সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছেন বুঝিয়ে দাও ।
২। “অমৃত সত্যি তার বাবা – মাকে খুব জ্বালিয়েছিল।” —অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন ?
৩। ‘ অদল বদল‘ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে , তা আলোচনা করো ।
৪। ‘ ও আমাকে শিখিয়েছে , খাঁটি জিনিস কাকে বলে ? ‘ খাঁটি জিনিস ‘ বলতে কী বোঝানো হয়েছে ? তা কে , কাকে , কীভাবে শিখিয়েছে ?
পথের দাবী
প্রশ্নমান-৩
১.“পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।”— পলিটিকাল সাসপেক্ট কথার অর্থ কী? নিমাইবাবু কে ? সব্যসাচী মল্লিককে কখন নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল ?
২. “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।”—এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কী বলা হয়েছে ?
৩. ‘ কিন্ত এই জানোয়ার টাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু’।- ‘জানোয়ার’ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন ?
৪. ‘এ লোকটিকে আপনি কোন কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন’ – লোকটি কে? জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দেবার কথা বলা হয়েছে কেন ?
৫. গিরীশ মহাপাত্রের ট্র্যাকে ও পকেটে কী কী ছিল ?
অথবা
‘তবে এ বস্তুটি পকেটে কেন ?’ – কোন বস্তুর কথা বলা হয়েছে? উত্তরে গীরিশ মহাপাত্র কী যুক্তি দিয়েছিলেন ?
৬. “বুড়োমানুষের কথাটা শুনো।”—কে, কাকে উদ্ধৃত কথাটি বলেছেন ? এ কথা বলার কারণ কী ?
৭. ‘বুনাে হাঁস ধরা এদের কাজ’–এ কথা কে বলেছিলেন ? এ কথা বলার কারণ কী ?
৮. তুমি তো ইউরোপিয়ান নও।”—কে, কাকে উদ্ধৃত কথাটি বলেছিল ? কখন এ কথা বলেছিল?
৯. ‘আমি ভীরু, কিন্ত তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না’- বক্তা কাকে একথা বলেছিলেন ? কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল ? (মাধ্যমিক-১৭)
১০. ‘বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন’- বক্তা কে ? তাঁর বাবা কাকে,কী চাকরি করে দিয়েছিলেন? (মাধ্যমিক-১৮)
১১. “কিন্তু ইহা যে কতবড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”—‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ?
১২. “দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার।” -‘দয়ার সাগর’ এবং মিথ্যেবাদী বলার কারণ কী ?
নদীর বিদ্রোহ
প্রশ্নমান -৫
১. “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।”-কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও।
২. “ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক।” – ‘এতবেশি মায়া’ বলার কারণ কী? সেই মায়ার পরিচয় দাও। সেই মায়াকে অস্বাভাবিক বলার কারণ কী ? এই মায়ার পরিনতি কী হয় ?
৩. “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”—নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী? ‘সে’ কীভাবে তা বুঝতে পেল ?
অথবা
“নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।”-নদীর সঙ্গে নদেরচাঁদের সম্পর্ক কেমন? নদীকে ভালোবাসা কারণ হিসেবে ওর কী কৈফিয়ত ছিল?
৪. “এই নদীরমূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ংকর, আরও বেশি অপরিচিত মনে হইল।”-নদীকে দেখে কার কেন ভয়ংকর ও অপরিচিত মনে হল ? তার কাছে নদীর পরিচিত রূপটি কেমন ছিলো ?
অসুখী একজন
মান-৩
১. “আমি তাকে ছেড়ে দিলাম —” বক্তা কাকে ছেড়ে দিলেন? এখানে ছেড়ে দেওয়ার তাৎপর্য কী?
২. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ” — উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখ।
৩. “সেই মিষ্টি বাড়ি —” বাড়ির বিশ্লেষণ ‘মিষ্টি’ কেন আলোচনা করো।
৪. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায় —” মেয়েটি কে? তাঁর অপেক্ষার স্বরূপ কেমন?
৫. “তারপর যুদ্ধ এল” — যুদ্ধের আগমনকে কবি কোন উপমায় ব্যবহার করেছেন?
৬. “শিশু আর বাড়িরা খুন হল” — শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল?
৭. “সমস্ত সমতলে ধরে গেল আগুন” — কেন এমন হল?
৮. “শান্ত হলুদ দেবতারা” কেন ধ্যানে ডুবে রইল?
৯. “রক্তের একটা কালো দাগ” — বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
আয় আরো বেঁধে বেঁধে থাকি
প্রশ্নমান-৩
১।’আমাদের ইতিহাস নেই’ – আমাদের বলতে কী বোঝানো হয়েছে ?কে কেন একথা বলেছেন ? (মাধ্যমিক-১৮)
অথবা
‘এমনই ইতিহাস/ আমাদের চোখ মুখ ঢাকা‘ – তাৎপর্য বিশ্লেষণ করো।
২। ‘আমাদের পথ নেই কোনো’ – পথ বলতে কী বোঝানো হয়েছে ? এই অবস্থায় কী করনীয় উচিৎ বলে কবি মনে করেন ?
৩। ‘আমরাও তবে এইভাবে এই মুহুর্তে মরে যাব না কি !’ – এই আশঙ্কার কারণ কী ? (মাধ্যমিক-১৮)
৪। ‘আমাদের শিশুদের শব/ ছড়ানো রয়েছে কাছে দূরে।’ -‘শব’ শব্দের অর্থ কী ? এমন অবস্থার কারণ কী হতে পারে বলে তোমার মনে হয় ?
৫।‘আমরা ফিরেছি দোরে দোরে’– ‘আমরা’ কারা ? তাদের দোরে দোরে ফেরার কারণ কী ?
প্রশ্নমান-৫
১। ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিরতার বিষয়বস্তু আলোচনা করো ।
অথবা
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি কাদের, কেন ‘বেঁধে বেঁধে থাকা’র কথা বলেছেন ?
অথবা
“আমাদের ইতিহাস নেই’- কাদের , কেন ইতিহাস নেই ? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন্ কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে ?
অথবা
‘আমাদের পথ নেই কোনো” — ‘আমরা কারা এবং তাদের ‘পথ’নেই কেন ? পথহারা মানুষগুলিকে কবি কোন্ পথের সন্ধান দিয়েছেন ?
২। “আমাদের চোখমুখ ঢাকা / আমরা ভিখারি বারোমাস’— ‘ চোখমুখ ঢাকা ’ বলতে কবি কী বুঝিয়েছেন ? তাদের সম্পর্কে এমন উক্তি করার কারণ কী ?
আফ্রিকা
মান-৩
১. “নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত” —কে, কেন নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন ?
২. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে…”—কে, কাকে, কোথায় ছিনিয়ে নেয়ে গেল ?
৩. “শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে”—কে, কীভাবে ‘শঙ্কাকে হার মানাতে চাইছিল ?
৪. “অপরিচিত ছিল তোমার মানবরূপ”—“তোমার’ বলতে এখানে কার কথা বলা হয়েছে? তার মানবরূপ অপরিচিত ছিল কেন ?
৫. “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে”—কারা, কীভাবে, কার ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল ?
৬. “মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা”—কখন এবং কেন পূজার ঘণ্টা বাজছিল ?
৭. “কবির সংগীতে বেজে উঠেছিল…”—কবির সংগীতে কখন কোথায় কী বেজে উঠেছিল ?
৮. “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল”—কারা, কখন দিনের অন্তিমকাল ঘোষণা করল ?
৯. “নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা”—নির্লজ্জ অমানুষ কীভাবে নগ্ন করল বলে তুমি মনে করো।
১০.”গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।” –তোমার বলতে কী বোঝানো হয়েছে ? তারা কীসের গর্বে অন্ধ এবং কেন ?
মান-৫
১. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে”- ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে আর কী বলা হয়েছে? এই আগমনের কারন ও পরিনাম আলোচনা করো?
অথবা
“এল মানুষ-ধরার দল।”– এদের আগনের পূর্বে এবং পরে আফ্রিকার অবস্থা সংক্ষেপে আলোচনা করো।
অথবা
“সভ্যের বর্বর লোভ/নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।”—‘সভ্য’ কাকে বলা হয়েছে? তাদের বর্বর লোভ কীরূপ ?
২. “আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে।” –‘আপনাকে’বলতে কার কথা বলা হয়েছে ? কথাটির অর্থ পরিস্ফুট করো।
৩. “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;”—কাকে, কেন দাঁড়াতে বলা হয়েছে? ‘মানহারা মানবী’ বলতে কী বোঝানো হয়েছে ?
৪. “শিশুরা খেলছিল মায়ের কোলে;” –কার লেখা, কোন্ রচনার অংশ? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ? কথাটির তাৎপর্য লেখো।
অথবা,
সমুদ্রপারের সঙ্গে আফ্রিকার ঘটনাবলির যে বৈপরীত্য কবিতায় ফুটে উঠেছে, তার পরিচয় দাও।
৫. “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”—সভ্যতার শেষ পুণ্যবাণী’টি কী? কোন্ প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে ? প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্য পরিস্ফুট করো।
৬. “বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়/কৃপণ আলোর অন্তঃপুরে।” –‘তোমাকে’ বলতে কার কথা বলা হয়েছে? কীভাবে বনস্পতির নিবিড় পাহারায় বাঁধা হয়েছে? ‘কৃপণ আলোর অন্তঃপুরে’ বলতে কী বোঝানো হয়েছে?
অথবা
‘হায় ছায়াবৃতা’- কাকে কেনো ‘ছায়াবৃতা’ বলা হয়েছে ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। (মাধ্যমিক-১৭)
অভিষেক
প্রশ্নমান ৫
১. “নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা”—পুত্র কে ? তিনি পিতার চরণে প্রণাম করে কী
বলেছিলেন ? পিতা কী প্রত্যুত্তর দিয়েছিলেন ?
অথবা
‘নমি পুত্র পিতার চরণে’ – পিতা ও পুত্রের পরিচয় দাও ? পাঠাংশ অবলম্বনে তাদের মধ্যে কী কথা হয়েছিল তার নিজের ভাষায় লেখ।
২. ‘এ অদ্ভুত বারতা, জননী/ কোথায় পাইলে তুমি’ – বক্তা কোন বার্তাকে কেন অদ্ভুত বলে মনে করেছেন ? এই অদ্ভুত বার্তা শোনার পর তার কি প্রতিক্রিয়া হয়েছিল তা লেখ ?
৩. ‘অভিষেক’ কবিতা অবলম্বনে মেঘনাদের চরিত্র আলোচনা করো।
অথবা,
‘’অভিষেক করিলা কুমারে’’ — পাঠ্য কবিতা অবলম্বনে ‘ কুমার ‘ – এর চরিত্রবিশ্লেষণ করো ।
৪. ‘ যথা নাশিতে তারকে মহাসুর ; কিম্বা যথা বৃহন্নলারূপী কিরীটি , ’ — ‘ বৃহন্নলারূপী কিরীটি ‘ কে ? তার বৃত্তান্তটি বর্ণনা করো । ‘ নাশিতে তারকে মহাসুর — বলতে কী বোঝানো হয়েছে ?
৫. ”সাজিলা রথীন্দ্রভ বীর – ‘ আভরণে’— ‘ রথীন্দ্রষভ ’ তে কাকে বোঝানো হয়েছে । তাঁর এই বীর আভরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে , ঘটনা উল্লেখ করে তা বর্ণনা করো ।
৬. “ হায় বিধি বাম মম প্রতি” – বক্তা কে ? তার একথা বলার কারণ কী ? উদ্ধৃতির আলোকে তার চরিত্রের পরিচয় দাও।
অথবা
‘বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ’ পাঠ্যাংশ অবলম্বনে রাবণ চরিত্রের পরিচয় দাও।
অস্রের বিরুদ্ধে গান
মান-৩
১. ‘‘হাত নাড়িয়ে বুলেট তাড়াই” – বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
২.”রক্ত মুছি শুধু গানের গায়ে”- তাৎপর্য বিশ্লেষণ করো।
৩.”মাথায় কত শকুন বা চিল” – ‘শকুন’ বা ‘চিল’ কীসের প্রতীক? উদ্ধৃতিটির ব্যঞ্জনাময়
অর্থ লেখ।
৪. ”বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে।’‘- ‘আদুড়’ শব্দের অর্থ কী ? কবি কী দেখতে বলেছেন ?
৫. “তোমায় নিয়ে বেড়াবে গান…” গান কোথায় বেড়াতে নিয়ে যাবে ? পঙক্তিটির দ্বারা
কবি কী বোঝাতে চেয়েছেন ?
৬. “আমি এখন হাজার হাতে পায়ে” আমি কে ? ‘হাজার হাতে পায়ে’ বলতে তিনি কী
বুঝিয়েছেন ?
প্রলয়োল্লাস
মান-৫
১.’তোরা সব জয়ধ্বনি কর!’_ কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান ? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা বিচার করো।
২.’কাল ভয়ংকরের বেশে ওই আসে সুন্দর! – কাল ভয়ংকরের বেশে কে আসছে ? তার ভয়ংকর রূপের বর্ননা দাও ? তাকে সুন্দর বলা হয়েছে কেন ?
সিন্ধুতীরে
মান-৩
১. “সত্য ধর্ম সদা সদাচার।”—কোন্ স্থান সম্পর্কে কথাটি বলা হয়েছে ? সেই স্থানের বিশেষত্ব সংক্ষেপে লেখো।
অথবা,
“অতি মনোহর দেশ……।”- “সিন্ধুতীরে’ কবিতা অনুসরণে মনোহর দেশের বর্ণনা দাও।
২. “তথা কন্যা থাকে সর্বক্ষণ।।– কন্যা কেথায় সর্বক্ষণ থাকে ? স্থানটির বর্ণনা দাও।
৩. “বেথানিত হৈছে কেশ-বেশ।”—বেথানিত’ শব্দের অর্থ কী ? কেন কন্যার কেশ-বেশ বেথানিত হয়েছে বলে পদ্মাবতীর ধারণা ?
৪.’কৃপা করো নিরঞ্জন’- ‘নিরঞ্জন’ শব্দের অর্থ কী ? এই প্রার্থনার কারণ কী ?
অথবা,
‘বিধি মোরে না কর নৈরাশ।’ – কার প্রার্থনা?বক্তার এমন প্রার্থনার কারণ কী ?
৫. ‘শ্রীযুত মাগন গুনী’ ও ‘হীন আলাওল সুরচন’ – মাগন ও আলাওলের পরিচয় দাও।বাক্যাংশ দুটির তাৎপর্য লেখ।
প্রশ্নমান-৫
১।‘কন্যারে ফেলিল যথা— কন্যার পরিচয় দাও । তাকে যেখানে ফেলা হয়েছিল , সেই স্থানটি কীরুপ ছিল ?
২। ‘সমুদ্রনৃপতিসুতা’-র নাম কী ? ‘সিন্ধুতীরে’ কবিতা অবলম্বনে ‘সমুদ্রনৃপতিসুতা’-র চরিত্র আলোচনা করো ।
৩। ‘পঞ্চকন্যা পাইল চেতন / – ‘পঞ্চকন্যা’ কাদের বলা হয়েছে । পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল ?
৪। ‘দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে’ — ‘বালা’ শব্দের অর্থ কী ? তার বিস্মিত হওয়ার কারণ কী ? তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল ?
হারিয়ে যাওয়া কালি কলম
মান-৫
১. ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো । [মাধ্যমিক-২০১৭]
অথবা
‘কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন’ – ফাউন্টেন পেন কীভাবে বিপ্লব ঘটিয়েছিল নিজের ভাষায় লেখ।
২. “সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।”- লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো।
৩. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।” — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ? [মাধ্যমিক-২০১৯]
অথবা,
“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।“— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।
৪. “কথায় বলে—কালি কলম মন, লেখে তিনজন।”— উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৫. “কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।” – কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে? এই উক্তির মধ্যে লেখকের কোন্ মনোভাব প্রকাশিত ?
বাংলা ভাষায় বিজ্ঞান
মান-৫
১. বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি লেখকের অনুসরণে আলোচনা করো।
২. “যাদের জন্য বিজ্ঞানবিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে।”— এই দুই শ্রেণির পাঠক সম্পর্কে আলোচনা করো। (২০২৩)
৩. “তাতে পাঠকের অসুবিধা হয়”- কীসে পাঠকের অসুবিধা হয় ? এই অসুবিধা দূরীকরণে কী কী করা প্রয়োজন ?
৪. “এতে রচনা উৎকট হয়” -কীসে রচনা উৎকট হয় ? এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাবন্ধিকের পরামর্শ কী ?
৫. “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।” —কোন্ দোষের কথা এখানে বলা হয়েছে ? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে ?
৬. “এই কথাটা সকল লেখকেরই মনে রাখা উচিৎ “ – ‘এই কথা’ বলতে কী বোঝানো হয়েছে? লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক বলেছেন ?
৭. “যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত।”— কোন
প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্য করেছেন ? এই তুলনার তাৎপর্য ব্যাখ্যা করো। (২+৩)
সিরাজদ্দৌলা
মান-৪
১. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ।
[মাধ্যমিক-২০১৭]
২ . “জানি না, আজ কার রক্ত সে চায়। – পলাশি – রাক্ষুসী পলাসী ! ” – বক্তা কে ?
বক্তার এমন মন্তব্যের কারণ কী ?
৩. “মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।” — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে
কী লেখা ছিল ? [মাধ্যমিক-২০১৮]
৪. “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।” — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ?
কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? [মাধ্যমিক- ২০১৯]
৫. “ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !” — বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি
বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ? [মাধ্যমিক-২০১৯]
অথবা
‘মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ-সঞ্চালনে ভূমিকম্প’ -ওর বলতে কার
কথা বলা হয়েছে ? উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করে এমন মন্তব্যের কারণ কী লেখ।
৬. ‘আপনাদের কাছে এই ভিক্ষা যে,আমাকে শুধু এই আশ্বাস দিন’ –-বক্তা কাদের কাছে ভিক্ষা
চান ? তিনি কী আশ্বাস প্রত্যশা করেন ?
৭. সিরাজের সহধর্মিনী হিসেবে লুৎফা চরিতটি আলচনা করো।
৮.’বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়-মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা’- কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? বক্তব্যটির মধ্যে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ? (মাধ্যমিক- ১৮)
কোনি
মান-৫
১. “প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।”–লীলাবতী কে ? সে বিদ্রোহী হয়েছিল কেন ?
অথবা
‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও । [মাধ্যমিক-২০১৯]
২. ‘কোনি’ উপন্যাসে ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো।
অথবা,
ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো । [মাধ্যমিক-২০১৭]
অথবা,
কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো । [মাধ্যমিক-২০১৮]
৩. “গাছে অনেক দূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারব না।”—কে, কাকে এই কথা বলেছে? কোন্ প্রসঙ্গে এই কথা বলেছে ? বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো।
৪. “কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোওয়া জল খাবে।”—কে, কাকে এই কথা বলেছে? কার সম্পর্কে এই কথা বলেছে? এখানে বক্তাত চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে ?
৫. “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।” — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো । (মাধ্যমিক-২০১৮)
৬. কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও । [মাধ্যমিক-২০১৭]
৭. “এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কী করে?” কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। (মাধ্যমিক-২০২৪)
৮. “সাঁতারু অনেক বড়ো সেনাপতির থেকে” -উক্তিটি কার? উক্তিটির তাৎপর্য বিশ্লেষন করো।
৯. ” তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে” – বক্তা কে? এই কথা বলার কারন কী ?
১০. “ ঘাটে থই থই ভিড়।” – কোন ঘাটে ‘থই থই ভিড়’ ? ভিড়ের কারণ কী ? এই ভিড়ের বর্ণনা দাও । ১+১+৩
১১. জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ গুলি কী ছিল? উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল ?
বঙ্গানুবাদ
বঙ্গানুবাদের জন্য বিগত ৩৩ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন থেকে অভ্যাস করতে পারো। আমাদের সাইটে দেওয়া আছে নিচের QR টি স্ক্যান করলেই পেয়ে যাবে। চাইলে PDF ডাউনলোড করতে পারো।

প্রতিবেদন রচনা
মান- ৫
১। বিদ্যালয়ে অনুষ্ঠিন কর্মসূচী ( বিজ্ঞান প্রদর্শনী , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
অরন্য সপ্তাহ পালন, রবীন্দ্র জয়ন্তী, বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা)
২। নিজ এলাকায় অনুষ্ঠিত কর্মসূচী (পাঠাগার উদ্বোধন, হাসপাতাল উদ্বোধন, বৃক্ষ
রোপন কর্মসূচী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে সচেতনা শিবির)
৩। ফোনে সেল্ফি নিতে গিয়ে দুর্ঘটনা
৪। ‘জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়।’ এই বিষয় অবলম্বনে একটি
প্রতিবেদন রচনা করো।
সংলাপ রচনা
মান-৫
১.মোবাইল ফোনের ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ
২. দূরদর্শনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ
৩. প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ
৪. শব্দ দূষণ নিয়ে দুই বন্ধুর সংলাপ
৫. রক্ত দানের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ
৬. সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর সংলাপ।
৭. মাধ্যমিকের পর কী নিয়ে পড়াশুনা করতে চাও ।
প্রবন্ধ রচনা
মান-১০
১. মানব কল্যানে বিজ্ঞান/ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
২. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৩. অরণ্য ও অরণ্যপ্রাণী সংরক্ষণ
৪. চরিত্র গঠনে খেলাধূলা
৫. বাংলার ঋতু-বৈচিত্র্য
৬. তোমার দেখা একটি মেলা
৭. বিশ্ব উষ্ণায়ণ
৮. একটি গাছ একটি প্রা্ণ/ গাছ আমাদের বন্ধু
৯. বইমেলা / বই আমাদের বন্ধু/ বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী
১০. ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার/ ছাত্র জীবনে শৃঙখলা ও নিয়মানুবর্তিতা / ছাত্র
জীবনে মূল্যবোধের ভূমিকা।
১১। একটি বটগাছের আত্মকথা/একটি নদীর আত্মকথা/ একটি ভাঙ্গা সাইকেলের
আত্মকথা
১২/ একটি ভ্রমণের অভিজ্ঞতা
মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / WB SLST / WBSSC/WB TET পরীক্ষার বাংলা প্রস্তুতির জন্য অবশ্যই ফলো করো
………….. www.shekhapora.com …………….

📚 দশম শ্রেণি ও মাধ্যমিক ২০২৭: সকল বিষয়ের নোট ও সাজেশন
বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর ও সাজেশন পড়তে নিচের লিংকগুলোতে ক্লিক করুন
- 📘 মাধ্যমিক বাংলা সাজেশন ও নোট ২০২৭ (Madhyamik Bengali)
- 📗 মাধ্যমিক ইংরেজি সাজেশন ও নোট ২০২৭ (Madhyamik English)
- 📙 মাধ্যমিক ইতিহাস সাজেশন ও নোট ২০২৭ (Madhyamik History)
- 🌍 মাধ্যমিক ভূগোল সাজেশন ও নোট ২০২৭ (Madhyamik Geography)
- 🧬 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ও নোট ২০২৭ (Life Science)
- 🧪 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ও নোট ২০২৭ (Physical Science)
- 📐 মাধ্যমিক গণিত সাজেশন ও সমাধান ২০২৭ (Mathematics)
