মাধ্যমিক পরীক্ষার সাজেশন ২০২৩ pdf | Madhyamik Bengali Suggestion 2023 pdf | মাধ্যমিক বাংলা সাজেশন 2023 pdf
WBBSE MP SUGESTION 2023, Madhyamik Bengali Suggestion 2023 (pdf) | মাধ্যমিক পরীক্ষার সাজেশন ২০২৩ pdf । মাধ্যমিক বাংলা সাজেশন২০২৩ pdf | পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা সম্পূর্ণ সাজেশন ২০২৩ (West Bengal Secondary Class 10th Bengali Suggestion 2023) Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩| এখানে একত্র PDF সহ দেওয়া হল।এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণির বাংলা সাজেশন ২০২৩ সালের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এখানে তালিকাবদ্ধ করে দেওয়া হয়েছে। MP bengali suggestion 2023 এর জন্য সমগ্র গল্প কবিতা , নাটক ,ব্যকরণ প্রশ্ন ও উত্তরের জন্য এই ওয়েবসাইটটি ফলো করো । Secondary Bengali -র গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল । তোমরা পিডিএফ-টি ডাউনলোড করে নাও। ( MCQ এবং SAQ প্রশ্নের জন্য পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে হবে । এখানে প্রশ্নমান- ৩ ,৪,৫,১০(প্রবন্ধ) নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হল) তোমরা পিডিএফ-টি ডাউনলোড করে নাও।
জ্ঞানচক্ষু(Madhyamik Bengali Suggestion 2023)
প্রশ্নমান-৫
১। ‘শুধু এই দুঃখের মুহুর্তে গভীর ভাবে সংকল্প করে তপন’ – দুঃখের মুহুর্তের মুহূর্তের কারণ কী? তপন কী সংকল্প করেছিলো।
অথবা
‘তারচেয়ে দুঃখের কিছু নেই, তারচেয়ে অপমানের’ – কার এমন মনে হয়েছে ? কোন ঘটনাকে কেন তার দুঃখের অপমানের মনে হয়েছে ?
অথবা
‘আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন’- ‘আজ’ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? বক্তার জীবনে দুঃখের দিনটি কীভাবে এসেছিলো ?
অথবা
‘এর প্রত্যেকটি লাইনই তো নতুন আনকোরা, তপনের অপরিচিত’ – এর বলতে কী বোঝানো হয়েছে ? তপনের পরবর্তী ভাবনা গুলো নিজের ভাষায় লেখ।
অথবা
‘তপন আর পড়তে পারেনা।বোবার মতো বসে থাকে।‘ – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। (মাধ্যমিক-১৮)
২। ‘সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এল আজ’ – তপনের জীবনে সুখের দিনটি কীভাবে এসেছিলো ? এ সুখ তপনের জীবনে স্থায়ী হয়নি কেন ?
৩। ‘নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেলো’ – ‘জ্ঞান চক্ষু’ বলতে কী বোঝানো হয়েছে ? কার কীভাবে জ্ঞান চক্ষু খুলেছিলো ?
৪।’ রত্নের মূল্য জহুরির কাছে’ – রত্ন ও জহুরী শব্দের অর্থ কী ? এখানে রত্ন ও জহুরি বলতে কাদের বোঝানো হয়েছে ? উক্তিটির তাৎপর্য লেখ।
বহুরূপী
প্রশ্নমান-৫
১. ‘বহুরূপী’ গল্পের হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো।
অথবা
“হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।”–‘নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝায় ? সেটা কীরকম বৈচিত্র্যময় ? এই নাটকীয় বৈচিত্র্যের একটি দৃষ্টান্ত দাও।
২. “সে ভয়ানক দুর্লভ জিনিস।”—‘ভয়ানক দুর্লভ জিনিসটা কী? কে এই জিনিস পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো।
৩. “আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।” –এই কথাটি কে, কাদের বলেছে ? ‘জবর খেলাটি’ বর্ণনা করো।
অথবা
“সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ?”–‘সন্ন্যাসীর গল্পটা’কী ? কে বলেছে এই কথা ? মতলবটা বর্ণনা করো।
৪. “খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কী আশা করতে পারে ?” — কে, কাকে এই কথা বলেছে ? কোন্ প্রসঙ্গে বলেছে ? বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৫. “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।”—কে, কাকে এই কথাটি বলেছে? কখন বলেছে ? ঢং নষ্ট হয়ে যাওয়ার অর্থ কী ?
অথবা
“সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।”—“বিরাগী’ কে ? ‘সেদিকে’ বলতে কী বোঝানো হয়েছে ? কোন প্রসঙ্গে এই কথা বলা। হয়েছে ?
৬. “এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার।”—এই কথাটিকে কী বলা হয়? কথাটিকে সংশোধন করলে কী দাঁড়াবে ? কথাটি কে বলেছে ? কথাটির অর্থ পরিস্ফুট করো।
প্রশ্নমান-৩
১.“সেটাই যে হরিদার জীবনের পেশা।”—হরিদার জীবনের পেশা কোনটি ? কীভাবে তার জীবনযাপন হয় ?
২. “গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা।”—হরিদা কে ছিলেন? তিনি কোন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন?
৩. “ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।”—এ কথা বলার কারণ কী? তার পছন্দ কী?
৪. “শুনেছেন, হরিদা, কী কাণ্ড হয়েছে ?”—কারা এ কথা বলেছে ? কাণ্ডটা কী ছিল ?
৫. “সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।”—কোন্ দিনের কথা বলা হয়েছে? সেদিন কীভাবে রোজগার হয়েছিল?
৬. “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা।”—এখানে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কী ?
অথবা,
চকের বাসস্ট্যান্ডের কাছে হরিদা পাগল সেজে কী করছিল ?
৭. “এটা কী কাণ্ড করলেন হরিদা !”–কোন কাণ্ডের কথা বলা হয়েছে ? কাণ্ডটি বিষ্ময়কর কেন ? অথবা
“অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”—হরিদার কোন্ ভুল অদৃষ্ট কখনাে ক্ষমা করবে না ?
৮.“এবারের মতো মাপ করে দিন ওদের।”—কে, কাকে এ কথা বলেছিলেন? এ কথা কেন বলেছিলেন ?
অথবা,
“অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা।”—কার অনুরোধ রক্ষার কথা বলা হয়েছে? তিনি কী অনুরোধ, কেন করেছিলেন?
৯. “আমার এখানে কয়েকটি দিন থাকুন বিরাগীজি।”—উদ্ধৃতাংশের বক্তা কে? তিনি কখন, কীভাবে এই অনুরোধ করেন?
১০. “আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম।”—কে, কাকে এ কথা বলেছেন? কখন তিনি এ কথা বলেছেন?
১১. “আমার বুকের ভেতরেই যে সব তীর্থ।”—কে, কাকে বলেছেন ? বক্তা। কীভাবে বিত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন ?
১২. “বাঃ এ তাে বেশ মজার ব্যাপার!”—কোন্ ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? মজার ঘটনাটির বর্ননা দাও।
১৩. “পরম সুখ কাকে বলে জানেন ?”— বক্তা কে ? বক্তা স্বয়ং ‘পরম সুখ’ বলতে কী বােঝাতে চেয়েছেন ?
অদল বদল (মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩)
প্রশ্নমান-৫
১। “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”— কে, কাকে শিখিয়েছে ? ‘খাঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে ?
২।‘’অমৃত সত্যি তার বাবা – মাকে খুব জ্বালিয়েছিল ।” —অমৃত কীভাবে বাবা – মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন ? (২০১৮)
৩। ‘অদল-বদল’ গল্পের নামকরনের সার্থকতা বিচার করো।
৪। ‘’ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল।’’, -ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করো। এই আনন্দ স্থায়ী হয়েছিল কি ?
অথবা ,
‘’তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে ।’’— তামাশা করে হওয়া ঘটনাটি ব্যক্ত করো । ব্যাপারটা ‘ঘোরালো’ হয়ে পড়ল কেন ?
প্রশ্নমান-৩
১.“ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”–– ছেলে দুটি কে কে ? তাদের মধ্যে তফাত কোথায় ?
২. “ইসাবের মেজাজ চড়ে গেল।”—ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কী ?
৩. “ও কালিয়ার হাত ধরে বলল…।” -ও’ কে ? সে কালিয়ার হাত ধরে কী বলেছিল ?
৪. “কিছুটা যেতেই অমৃতের নজরে এল…।”—অমৃতের নজরে কী পড়েছিল ? কেন এমন হয়েছিল ?
৫. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।” –ওরা কারা ? তারা কী দেখে ভয়ে কাঠ হয়ে গেল ?
৬.“হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল…।”—অমৃতের মাথায় কী বুদ্ধি খেলে গিয়েছিল?
৭. “গ্রাম-প্রধানের কানে গেল।”—কোন কথাটি গ্রামপ্রধানের কানে গেল? তারপরে কী ঘটল ?
৮. “এতে দুজনেরই ভয় কেটে গেল,”—দুজনে কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল?
৯. “সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল।”—সবাই’ বলতে কাদের কথা বলা হয়েছে? পালিয়ে যাওয়ার কারণ কী ?
১০. “কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।”—কে, কাকে এইকথা বলেছে? কথাটির তাৎপর্য লেখ।
১১. “ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়।”— ‘ওদের’ বলতে কাদের কথা বলা হয়েছে? কেন ওদের বুকের ধুকপুকুনি বন্ধ হবার উপক্রম হয়েছিল ?
2022 সালের বাংলা প্রশ্নপত্রটি দেখে নাও।
পথের দাবী
প্রশ্নমান-৩
১. “তা ছাড়া এত বড়ো বন্ধু!”–‘এত বড়ো বন্ধু কে ? এ কথা বলার কারণ কী ?
২. “বুড়োমানুষের কথাটা শুনো।”—কে, কাকে উদ্ধৃত কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কী ?
অথবা
“দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার।” -‘দয়ার সাগর’ এবং মিথ্যেবাদী বলার কারন কী ?
৩. ‘ কিন্ত এই জানোয়ার টাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু’।– ‘জানোয়ার’ বলতে কাকে বোঝানো হয়েছে ? তাকে ওয়াচ করার দরকার নেই কেন ?
৪. “অপূর্ব রাজি হইয়াছিল।”—অপূর্ব কীসে রাজি হয়েছিল ? কেন রাজি হয়েছিল ?
৫. ‘আমি ভীরু, কিন্ত তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না।’- বক্তা কাকে একথা বলেছিলেন ? কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল ? (মাধ্যমিক-১৭)
নদীর বিদ্রোহ
প্রশ্নমান-৫
১. “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।” -কার পাগলামির কথা বলা হয়েছে ? গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও।
অথবা
“ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক।” – ‘এতবেশি মায়া’ বলার কারন কী ? সেই মায়ার পরিচয় দাও। সেই মায়াকে অস্বাভাবিক বলার কারণ কী ? এই মায়ার পরিণতি কী হয় ?
অথবা
“নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।” -নদীর সঙ্গে নদেরচাঁদের সম্পর্ক কেমন ? নদীকে ভালোবাসা কারণ হিসেবে ওর কী কৈফিয়ত ছিল ?
২. “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”—নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী ? ‘সে’ কীভাবে তা বুঝতে পেল ?
অথবা
“এই নদীরমূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ংকর, আরও বেশি অপরিচিত মনে হইল।” – নদীকে দেখে কার কেন ভয়ংকর ও অপরিচিত মনে হল ? তার কাছে নদীর পরিচিত রূপটি কেমন ছিলো ?
৩. ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি আলচনা করো।
৪। ‘নদীর বিদ্রোহ’ গল্পের নামকরণের সার্থকতা আলচনা করো।
প্রশ্নমান-৩
১. “নদেরচাঁদ ছেলেমানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল।” — নদেরচাঁদ কেন ছেলেমানুষের মতো ‘ঔৎসুক্য বোধ’ করতে লাগল?
২. “আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না।” –‘সে’ বলতে কার কথা বলা হয়েছে ? ‘আজ’ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে ? আজ’নদীর কোন্ রূপকেসে কল্পনা করার চেষ্টা করছিল ?
৩. “নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে ?”—কার কথা বলা হয়েছে ? তার কোন পাগলামির কথা এখানে প্রকাশ পেয়েছে ?
৪.“নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।” – নদেরচাঁদের পাগলামি ও আনন্দের পরিচয় দাও?
৫.“…সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল,” –‘সে’ কে? তার এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেন ?
৬. “নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল।”—কেন নদেরচাঁদের আমোদ বোধ হয়েছিল ? নদেরচাঁদ তার আনন্দের প্রকাশ কীভাবে ঘটিয়েছিল ?
৭. “প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাঁদ স্তম্ভিত হইয়া গেল।” – নদেরচাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কী ?
অথবা,
‘আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে।’ – এখানে কোন নদীর কথা বলা হয়েছে ? নদেরচাঁদের এমন মনে হওয়ার কারণ কী ?
৮. “নদেরচাঁদের মন হইতে ছেলেমানুষি আমোদ মিলাইয়া গেল,”—কীভাবে নদেরচাদের মন থেকে ছেলেমানুষি আমোদ’ মিলিয়ে গিয়েছিল?
অথবা
“বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।”—নদেরচাঁদের ভয়ের কারণ কী ?
৯.“বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই…।” – কোন প্রশ্ন ? এই প্রশ্নের জবাব দেবার জন্য কী হয়েছিল ?
কবিতা
অসুখী একজন(মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩)
প্রশ্নমান-৫
১।’ যেখানে ছিলো শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’ – কোথায় ছড়িয়ে রইলো ? শহরের এই পরিণতি কীভাবে হলো লেখ। (মাধ্যমিক-১৭)
অথবা
‘তারপর যুদ্ধ এল’ – ‘তারপর’ বলতে কোন সময়ের কথা বলা হয়েছে ? যুদ্ধের ভয়াবহ পরিণাম ‘অসুখী একজন কবিতা অবলম্বনে লেখ।
২। ‘আর সেই মেয়েটি আমার অপেক্ষায়’ – মেয়েটির পরিচয় দাও ? অপেক্ষারত মেয়েটির মধ্যে দিয়ে কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও।
অথবা
‘সেই মেয়েটির মৃত্যু হলোনা’ – কোন মেয়েটির মৃত্যু হলোনা ? এই মৃত্যু না হওয়ার তাৎপর্য নিজের ভাষায় লেখ।
অথবা
‘অসুখী একজন’ কবিতায় কাকে অসুখী বলা হয়েছে ? তার অসুখী হওয়ার পিছনে কোন কারণ রয়েছে ?
আয় আর বেঁধে বেঁধে থাকি(মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩)
প্রশ্নমান-৫
১। ‘’আমাদের ইতিহাস নেই/ অথবা এমনই ইতিহাস।আমাদের চোখ মুখ ঢাকা ” – ‘আমাদের’ বলতে কী বোঝানো হয়েছে ? তাদের ইতিহাস না থাকার কারণ কী ? ‘অথবা এমনই ইতিহাস’ বলতে কী বুঝিয়েছেন কবি ?
অথবা
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি কাদের, কেন ‘বেঁধে বেঁধে’ থাকতে বলেছেন ?
অথবা
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি নিরাশার উপরে কীভাবে আশাবাদকেই অবলম্বন করেছেন তা নিজের ভাষায় লিখ ।
২।“আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাবো নাকি ? ”– এমনটা মনে হচ্ছে কেন? (২০১৮)
প্রশ্নমান-৩
১। ‘আমাদের ইতিহাস নেই’ – ‘আমাদের’ বলতে কী বোঝানো হয়েছে ? কে, কেন একথা বলেছেন ?
অথবা
‘অথবা এমনই ইতিহাস/ আমাদের চোখ মুখ ঢাকা’ – তাৎপর্য বিশ্লেষণ করো।
২। ‘আমাদের পথ নেই কোনো’ – পথ বলতে কী বোঝানো হয়েছে ? এই অবস্থায় কী করনীয় উচিৎ বলে কবি মনে করেন ?
৩। ‘আমাদের শিশুদের শব/ ছড়ানো রয়েছে কাছে দূরে।’ – ‘শব’ শব্দের অর্থ কী ? এমন অবস্থার কারণ কী হতে পারে বলে তোমার মনে হয় ?
৪। ‘আমরা ভিখিরি বারোমাস’ – বক্তার এমন মনে হওয়ার কারণ কী ?
৫। ‘আমরা ফিরেছি দোরে দোরে’– ‘আমরা’ কারা ? তাদের ‘দোরে দোরে’ ফেরার কারণ কী ?
আফ্রিকা
প্রশ্নমান-৩
১. “নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত” —কে, কেন নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন ?
২. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে…”—কে, কাকে, কোথায় ছিনিয়ে নেয়ে গেল ?
৩. “শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে” —কে, কীভাবে ‘শঙ্কাকে হার মানাতে চাইছিল ?
৪. “অপরিচিত ছিল তোমার মানবরূপ” – ‘তোমার’ বলতে এখানে কার কথা বলা হয়েছে ? তার মানবরূপ অপরিচিত ছিল কেন ?
৫. “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে”—কারা, কীভাবে, কার ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল ?
৬. “মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা”—কখন এবং কেন পূজার ঘণ্টা বাজছিল ?
৭. “কবির সংগীতে বেজে উঠেছিল”–কবির সংগীতে কখন কোথায় কী বেজে উঠেছিল ?
৮. “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল”—কারা, কখন দিনের অন্তিমকাল ঘোষণা করল ?
৯. “নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা”—নির্লজ্জ অমানুষ কীভাবে নগ্ন করল বলে তুমি মনে করো।
১০.”গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।” –তোমার বলতে কী বোঝানো হয়েছে ? তারা কীসের গর্বে অন্ধ এবং কেন ?
দেখে নাও👉 আফ্রিকা কবিতার প্রশ্নোত্তর
অভিষেক
প্রশ্নমান-৫
১.“নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা”—পুত্র কে ? তিনি পিতার চরণে প্রণাম করে কী বলেছিলেন ? পিতা কী প্রত্যুত্তর দিয়েছিলেন ?
অথবা
পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ।
২. ‘অভিষেক’ কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিত চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
৩. ‘অভিষেক’ কাব্যাংশ অবলম্বনে রাবন চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
৪. “ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে।”—কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে ? সেই অপবাদ ঘোচাতে বক্তা কীরূপ প্রস্তুতি নিয়েছিলেন ?
অস্ত্রের বিরুদ্ধে গান (মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩)
প্রশ্নমান-৫
১.”অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে…”– অস্ত্র কীসের প্রতীক ? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? অস্ত্রকে পায়ে রাখার মর্মার্থ কী ?
অথবা,
কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে’ গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে, তা নিজের ভাষায় বিবৃত করো।
২.”আমার শুধু একটা কোকিল/ গান বাঁধবে সহস্র উপায়ে।’ – প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষন করো।
৩.” গান দাঁড়াল ঋষিবালক/ মাথায় গোঁজা ময়ূরপালক” – প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বুঝিয়ে দাও।
প্রশ্নমান-৩
১. ”হাত নাড়িয়ে বুলেট তাড়াই” – বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
২.“রক্ত মুছি শুধু গানের গায়ে”– তাৎপর্য বিশ্লেষন করো।
৩.”মাথায় কত শকুন বা চিল” – ‘শকুন’ বা ‘চিল’ কীসের প্রতীক ? উদ্ধৃতিটির ব্যঞ্জনাময় অর্থ লেখ।
৪. ”বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে।”– ‘আদুড়’ শব্দের অর্থ কী ? কবি কী দেখতে বলেছেন ?
৫. “তোমায় নিয়ে বেড়াবে গান…”— গান কোথায় বেড়াতে নিয়ে যাবে ? পঙক্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?
৬.“আমি এখন হাজার হাতে পায়ে”–আমি কে ? ‘হাজার হাতে পায়ে’ বলতে তিনি কী বুঝিয়েছেন ?
প্রলয়োল্লাস
প্রশ্নমান-৩
১. ‘মাভৈঃমাভৈঃ! জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে।’ – ‘মাভৈঃ মাভৈঃ’ কথাটির অর্থ কী ? উদ্ধৃতিটির তাৎপর্য লেখ।
অথবা
‘ধ্বংস দেখে ভয় কেন তোর’ – কবি কেন ধ্বংস দেখেও ভয় পেতে নিষেধ করেছেন ?
২.‘আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!’ – উদ্ধৃতিটির তাৎপর্য লেখ।
(মাধ্যমিক-১৭)
৩.‘ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর!’ – ‘সে’ কে ? ভেঙে আবার গড়ার তাৎপর্য কী ?
৪.‘কাল ভয়ংকরের বেশে ওই আশে সুন্দর!’ – কাল ভয়ংকরের বেশে কে আসছে ? তাকে সুন্দর বলা হয়েছে কেন ?
৫.’আসছে এবার অনাগত প্রলয় -নেশায় নৃত্য পাগল’ – অনাগত কে ? তিনি ‘প্রলয় নেশায় নৃত্য পাগল’কেন ?
সিন্ধুতীরে
প্রশ্নমান-৫
১. “দেখিয়া রূপের কলা /বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে।” – ‘বালা’ শব্দের অর্থ কী ? ‘বালা’ বলতে কাকে বোঝানো হয়েছে? রূপের কলা দেখে তিনি বিস্মিত হয়ে কী অনুমান করলেন ?
অথবা
“বাহুরুক কন্যার জীবন।”—‘বাহরুক’ শব্দের অর্থ কী ? কোন্ কন্যার কথা বলা হয়েছে ? কন্যার জীবন কে ফিরিয়ে আনতে চায় ? কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল ?
অথবা
“পঞ্চকন্যা পাইলা চেতন।”—পঞ্চকন্যা কারা ? তারা কীভাবে চেতনা ফিরে পেল ?
২. “সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।”– সিন্ধুতীরে দিব্যস্থান’ কে দেখেছিলেন ? দিব্যস্থান দেখে তিনি কী করলেন এবং এই কার্যাবলির মাধ্যমে তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে ?
অথবা
‘সিন্ধুতীরে’ কাব্যাংশ অবলম্বনে পদ্মা চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
প্রশ্নমান-৩
১.‘শ্রীযুত মাগন গুনী’ ও হীন আলাওল সুরচন’ – মাগন ও আলাওলের পরিচয় দাও। বাক্যাংশ দুটির তাৎপর্য লেখ।
২. “সত্য ধর্ম সদা সদাচার।”—কোন্ স্থান সম্পর্কে কথাটি বলা হয়েছে ? সেই স্থানের বিশেষত্ব সংক্ষেপে লেখো।
অথবা
“অতি মনোহর দেশ……।” – “সিন্ধুতীরে’ কবিতা অনুসরণে মনোহর দেশের বর্ণনা দাও।
২. “তথা কন্যা থাকে সর্বক্ষণ। – কন্যা কেথায় সর্বক্ষণ থাকে ? স্থানটির বর্ননা দাও।
৩. “বেথানিত হৈছে কেশ-বেশ।”— ‘বেথানিত’ শব্দের অর্থ কী ? কেন কন্যার কেশ-বেশ বেথানিত হয়েছে বলে পদ্মার ধারণা ?
৪.‘কৃপা করো নিরঞ্জন’- ‘নিরঞ্জন’ শব্দের অর্থ কী ? এই প্রার্থনার কারণ কী ?
অথবা
‘বিধি মোরে না কর নৈরাশ।’ – কার প্রার্থনা ? বক্তার এমন প্রার্থনার কারন কী ?
প্রবন্ধ (মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩)
হারিয়ে যাওয়া কালি কলম
প্রশ্নমান-৫
১. ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো । [মাধ্যমিক-২০১৭]
অথবা
‘কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন’ – ফাউন্টেন পেন কীভাবে বিপ্লব ঘটিয়েছিল নিজের ভাষায় লেখ।
২ . “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।” — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ? [মাধ্যমিক-২০১৯]
অথবা
“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।
অথবা
“সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান” — প্রবন্ধ অনুসরণে মন্তব্যটির বিশ্লেষণ কর ।
৩.‘আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ।— ‘আমার’ বলতে কার কথা বোঝানো হয়েছে ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ।
দেখে নাও👉 ‘হারিয়ে যাওয়া কালি কলম ‘ প্রবন্ধের প্রশ্নোত্তর
বাংলা ভাষায় বিজ্ঞান
প্রশ্নমান-৫
১. “আমাদের আলংকারিক গন শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” – শব্দের ত্রিবিধ কথা কীকী ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
অথবা,
”কিন্ত বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।” – কী কম থাকার কথা বলা হয়েছে ? বিষয়গুলিকে পরিস্ফুট করো।
২. “যাদের জন্য বিজ্ঞানবিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে।”— এই দুই শ্রেনির পাঠক সম্পর্কে আলোচনা করো।
৩. “বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে।” – এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন ? এব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ ছিল ? (মাধ্যমিক-১৭)
৪. “এই ধারণা পুরোপুরি ঠিক নয়।”—কোন্ ধারণা, কীভাবে পুরোপুরি ঠিক নয়, তা ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে রচনা কীভাবে উৎকট হয়—তা আলোচনা করো।
অথবা
“এতে রচনা উৎকট হয়” -কীসে রচনা উৎকট হয় ? এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাবন্ধিকের পরামর্শ কী ?
৫. “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে।”—কোন্ দোষের কথা এখানে বলা হয়েছে ? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে ?
৬.“তাতে পাঠকের অসুবিধা হয়”– কীসে পাঠকের অসুবিধা হয় ? এই অসুবিধা দূরীকরণে কী কী করা প্রয়োজন ?
অথবা
“এই কথাটা সকল লেখকেরই মনে রাখা উচিৎ ” – ‘এই কথা’ বলতে কী বোঝানো হয়েছে ? লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক বলেছেন ?
৭.“বাংলা ভাষায় বিজ্ঞান” শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো।
নাটক
সিরাজদ্দৌলা
প্রশ্নমান-৪
১. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো । [মাধ্যমিক-২০১৭]
অথবা
বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়-মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।’ –কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে ? বক্তব্যটির মধ্যে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ? [মাধ্যমিক- ১৮]
২ . “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা” — কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ? [মাধ্যমিক-২০১৭]
৩. “মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।” — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ? [মাধ্যমিক-২০১৮]
৪. “ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !” —বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ? [মাধ্যমিক-২০১৯]
৫. ‘তোমাদের কাছে আমি লজ্জিত ।’—বক্তা কাদের কাছে এবং কেন লজ্জিত তা সিরাজদ্দৌলা নাট্যাংশ অনুসরণে আলোচনা কর ।
৬. ‘জানিনা, আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি!’- বক্তা কে ? পলাশীকে রাক্ষসী বলার তাৎপর্য বুঝিয়ে দাও।
অথবা
” জানিনা, আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি। – ‘পলাশি’ নামকরণের কারণ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৭. লুৎফা চরিত্রের বৈশিষ্ট্য আলচনা করো।
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ
কোনি
প্রশ্নমান-৫
১. “প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।”–লীলাবতী কে ? সে বিদ্রোহী হয়েছিল কেন ?
অথবা
‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীরপরিচয় দাও । [মাধ্যমিক-২০১৯]
২. ‘কোনি’ উপন্যাসে ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো।
অথবা,
ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো । [মাধ্যমিক-২০১৭]
অথবা
‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো ।
অথবা
“সাঁতারু অনেক বড়ো সেনাপতির থেকে” -উক্তিটি কার ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে চরিত্র সংক্ষেপে আলোচনা করো । [মাধ্যমিক-২০১৮]
৩. ‘কোনি’ উপন্যাসের কোনির চরিত্র বিশ্লেষণ করো।
অথবা
দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই ‘কোনি’ উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে
আলোচনা করো।
“ফাইট কোনি ফাইট” – কোনির জীবনে এই ‘ফাইট’ করার ও কোনির লড়াকু মনোভাবের পরিচয় দাও।
৪. কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও । [মাধ্যমিক-২০১৭]
৫. “কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোওয়া জল খাবে।”—কে, কাকে এই কথা বলেছে ? কার সম্পর্কে এই কথা বলেছে ? এখানে বক্তাত চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে ?
৬.“জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে।” – কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখ। ( মাধ্যমিক -২০১৭)
৭.“হটাৎ তার চোখে ভেসে উঠল ‘৭০’ সংখ্যাটা” – প্রসঙ্গ উল্লেখ করে ‘৭০’ সংখ্যা ভেসে ওঠার তাৎপর্য লেখ।
৮. “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।” — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো । (মাধ্যমিক-২০১৮)
১০. “এটা বুকের মধ্যে পুষে রাখুক ।” — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ? [মাধ্যমিক-২০১৯]
১১. জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ গুলি কী ছিল ? সেগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল ?
১২. ” তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে” -বক্তা কে ? এই কথা বলার কারণ কী ?
ব্যাকরণ
১। কারক ও অকারক সম্পর্ক , বিভক্তি, অনুসর্গ ও নির্দেশক
২। সমাস
সমাসের MCQ practice করে নাও শুধু নাম , email ID দিয়ে ।
৩। বাক্য-বাচ্য
বঙ্গানুবাদ
প্রস্তুতিমূলক বই ও বিগত বছরগুলির প্রশ্ন দেখে বাড়িতে অভ্যাস করবে ।
প্রবন্ধ রচনা
প্রশ্নমান-১০
১. বিজ্ঞান ও কুসংস্কার/ কুসংস্কার দূরীকরণে ছাত্রসমাস/ কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান/বিজ্ঞান ও বিজ্ঞান মনষ্কতা
২. বাংলার ঋতু বৈচিত্র্য
৩. বন ও বন্য প্রাণী সংরক্ষেণ/ অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা / একটি গাছ একটি প্রান/ বনমহোৎসব
৪. বিশ্ব উষ্ণায়ন
৫. একটি ভ্রমণের অভিজ্ঞতা / দেশভ্রমণ ও শিক্ষা
৬. ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার/ ছাত্র জীবনে শৃঙখলা ও নিয়মানুবর্তিতা / ছাত্র জীবনে মূল্যবোধের ভূমিকা। / ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য
৭. বাংলার উৎসব / বারো মাসে তের পার্বণ
৮. গ্রন্থাগার
৯. একটি গ্রামের আত্মকথা / একটি নদীর আত্মকথা /একটি কলমের আত্মকথা
১০. দেশাত্মবোধ ও জাতীয় অগ্রগতি / জাতীয় সংহতি
১১. মাতৃ ভাষায় শিক্ষা / শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব/ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা
১২. শিক্ষা বিস্তারে গণমাধ্যম / সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা
১৩. তোমার প্রিয় মানুষ/ তোমার প্রিয় মনীষী
১৪. চরিত্র গঠনে খেলাধূলা
প্রতিবেদন রচনা
প্রশ্নমান- ৫
১। বিদ্যালয়ে অনুষ্ঠিন কর্মসূচী ( বিজ্ঞান প্রদর্শনী , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অরন্য সপ্তাহ, রবীন্দ্র জয়ন্তী, বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা )
২। নিজ এলাকায় অনুষ্ঠিত কর্মসূচী (পাঠাগার উদ্বোধন, হাসপাতাল উদ্বোধন, আন্তর্জাতিক নারী দিবস, বৃক্ষ রোপন কর্মসূচী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে সচেতনা শিবির, করোনা বিষয়ক সচেতনতা । শিবির, জল অপচয় রোধে সচেতনতা শিবি ।
৩। ফোনে সেল্ফি নিতে গিয়ে দুর্ঘটনা ।
৪। মোবাইল ফোনে আসক্তির ফলে পড়াশুনার ক্ষতি ।
সংলাপ রচনা
প্রশ্নমান-৫
১. মোবাইল(ইন্টারনেট) ফোনের ভালো -মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ
২. রক্ত দানের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ
৩. সেভ ড্রাইভ সেভ লাইফ বা পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ
৪. শহরের জীবন বনাম গ্রামের জীবন নিয়ে দুই বন্ধুর সংলাপ
৫. প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ
৬. দূরদর্শনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ
৭. পাশ ফেল নিয়ে দুই বন্ধুর সংলাপ
৮. বাংলা মাধ্যম বনাম ইংরেজি মাধ্যমের স্কুল নিয়ে দুই বন্ধুর সংলাপ
৯. নারী শিক্ষা বা নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর সংলাপ
১০. সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর সংলাপ।
১১. দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর সংলাপ
………………………………………
PDF ডাউনলোড করে নাও👇👇
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান
